পরোয়ানা ছাড়াই নুরদের গ্রেপ্তার করতে পারবে পুলিশ: আদালত

০৪ অক্টোবর ২০২০, ১০:৩৫ PM
হাসান আল মামুন ও নুরুল হক নুর

হাসান আল মামুন ও নুরুল হক নুর © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয় আসামিকে আটক করতে পারবে পুলিশ। নুরদের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীর আবেদনের প্রেক্ষিতে রবিবার আদালত এ কথা জানিয়েছে।

এর আগে রবিবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালতে নুরুল হক নুরসহ ছয় আসামিকে গ্রেপ্তারের আবেদন করেন মামলার বাদী। আবেদনের পরে বিচারক শুনানি শেষে তা নথিভুক্ত করার আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান (হিরন) বলেন, ‘আসামিদের গ্রেপ্তার না করার ফলে বাদী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আসামিরা গ্রেপ্তার না হলে মামলার তদন্ত প্রভাবিত হওয়ায় সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বাদী ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারেন। এজন্য আমরা আসামিদের গ্রেপ্তার চেয়ে আবেদন করি। আদালত তা নথিভুক্ত করার আদেশ দেন।’

নুর-মামুনদের গ্রেপ্তারের চেষ্টা চলছে: পুলিশ

ধর্ষণ নিয়ে তদন্তে ‘গুরুত্বপূর্ণ’ তথ্য পেয়েছে কমিটি

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী লালবাগ থানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। এ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয় জনকে আসামি করা হয়। পরে ২১ সেপ্টেম্বর বাদী কোতোয়ালি থানায় একই অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে বড় নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬
অনার্স দ্বিতীয় বর্ষে সবার জন্য বাধ্যতামূলক ‘অ্যাপ্লাইড আইসি…
  • ২১ আগস্ট ২০২৬
সেশনজট কমাতে দুই শিক্ষাবর্ষের এলএল.বির পরীক্ষা একসঙ্গে অক্ট…
  • ২১ আগস্ট ২০২৬
খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন যেভাবে
  • ২১ আগস্ট ২০২৬
‘জামায়াত মাদক বিক্রি করে না, মাদক খায় না’: বিএনপি নেতা সালে…
  • ২১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের পরীক্ষা…
  • ২১ আগস্ট ২০২৬