গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৬ AM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, ১১:০৬ AM
আটক হওয়া ছাত্রলীগ নেতারা

আটক হওয়া ছাত্রলীগ নেতারা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতের অনশন থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে তাদেরকে অনশনস্থল থেকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল থেকে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতরা অনশন কর্মসূচি শুরু করেন। তাদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীও রয়েছেন- এমন তথ্য পাওয়া যায়। পরে ঢাবি প্রক্টোরিয়াল টিমের উপস্থিতিতে শাহবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের অনশনরতদের মধ্য থেকে চারজনকে আটক করে। এ সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকেও দেখা যায়। তারা ছাত্রলীগ নেতাদের পুলিশে দিতে সহযোগিতা করেন।

আটক ছাত্রলীগ নেতারা হলেন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের উপ-সাধারণ সম্পাদক মো. হাবিবুল ইসলাম, বাকৃবির একই হলের ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক পদপ্রার্থী মনিরুজ্জামান এবং ঢাবির অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আকরাম গাজী হৃদয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মুজিব হলের সহ-সভাপতি ফেরদৌস।

এ বিষয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, ঢাবি প্রক্টরিয়াল টিমের মাধ্যমে আমরা সেখানে যাই। আটক চারজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পোস্টেড নেতা নিশ্চিত হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে শাহবাগ থানায় নেওয়া হয়। যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিমের একজন সদস্য জানিয়েছেন, ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বর্তমানে শাহবাগ থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২০২
  • ১২ নভেম্বর ২০২৬
২ বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি-গোলাপজল পাঠিয়ে হত্যার হুমকি, …
  • ১২ নভেম্বর ২০২৬
আগুনে পুড়িয়ে উল্লাস করছে, ভেবেছে খুব কষ্ট দিল: নুসরাত তাবাস…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন পে-স্কেলের বেতন-ভাতা আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন জারি, দ…
  • ১২ নভেম্বর ২০২৬
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাগরিককে দেশে ফিরিয়ে নিচ্ছে শ্রীলঙ…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে বিনোদন ভাতা নিয়ে সরকারের নির্দেশনা
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950