নুরসহ ৬ জনকে গ্রেফতার চেয়ে ঢাবি ছাত্রীর আবেদন

০৪ অক্টোবর ২০২০, ০৫:৩০ PM
হাসান আল মামুন ও নুরুল হক নুর

হাসান আল মামুন ও নুরুল হক নুর © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয় জনের বিরুদ্ধে লালবাগ থানার দায়ের করা মামলার আসামিদের গ্রেফতারের নির্দেশনা চেয়ে আদালতে আবেদন করেছেন ঢাবির সেই ছাত্রী।

আজ রবিবার (৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  মাহমুদা আক্তারের আদালতে উপস্থিত থেকে এ আবেদন করেন তিনি। বিচারক শুনানি শেষে নথি পর্যালোচনা করে পরে আদেশ দেবেন বলে জানান।

বাদীর আইনজীবী হেমায়েত উদ্দিন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ অজ্ঞাত কারণে এখনও এরকম একটি মামলার আসামিদের গ্রেফতার না করার ফলে বাদী চরম নিরপত্তাহীনতায় ভুগছেন। বাদী আসামিদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করলেও আসামিদের গ্রেফতার না করে আইনশৃঙ্খলা বাহিনী উদাসীনতার পরিচয় দিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, আসামিরা গ্রেফতার না হলে মামলার তদন্ত প্রভাবিত হওয়ায় সম্ভবনা রয়েছে। সেক্ষেত্রে বাদী ন্যায়বিচার থেকে বঞ্চিত হইতে পারেন।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী লালবাগ থানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। এ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয় জনকে আসামি করা হয়। পরে ২১ সেপ্টেম্বর বাদী কোতোয়ালি থানায় একই অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে বড় নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬
অনার্স দ্বিতীয় বর্ষে সবার জন্য বাধ্যতামূলক ‘অ্যাপ্লাইড আইসি…
  • ২১ আগস্ট ২০২৬
সেশনজট কমাতে দুই শিক্ষাবর্ষের এলএল.বির পরীক্ষা একসঙ্গে অক্ট…
  • ২১ আগস্ট ২০২৬
খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন যেভাবে
  • ২১ আগস্ট ২০২৬
‘জামায়াত মাদক বিক্রি করে না, মাদক খায় না’: বিএনপি নেতা সালে…
  • ২১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের পরীক্ষা…
  • ২১ আগস্ট ২০২৬