কাভার্ডভ্যানের ধাক্কায় আহত ঢাবি ছাত্রীর মৃত্যু

২২ সেপ্টেম্বর ২০২০, ০১:৪২ PM
গতকাল সোমবার ঢাবি ছাত্রী রাদিয়া নিতি সড়ক দুর্ঘটনায় মারা যান

গতকাল সোমবার ঢাবি ছাত্রী রাদিয়া নিতি সড়ক দুর্ঘটনায় মারা যান © সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় রাজধানীর ভাটারা নতুনবাজার এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের এক ছাত্রী নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাদিয়া নিতি (২২) নামে ওই ছাত্রী দুর্ঘটনায় পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন।

রাদিয়া মাদারীপুরের শিবচর উপজেলার বহেরাতলা গ্রামের রেজাউল করিম ফরাজির মেয়ে। ভাটারা নতুন বাজার প্রিন্সিপাল রোডে পরিবারের সঙ্গে থাকতেন তিনি। তিন ভাইবোনের মধ্যে সবার বড় ছিলেন রাদিয়া।

নিহতের ছোট বোন সাদিয়া রেজা তন্নি বলেন, রাদিয়া চারুকলা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। পড়ালেখার পাশাপাশি পল্টনের একটি রুম ডেকোরেটিংয়ের ডিজাইনার হিসেবে চাকরি করছিলেন। সোমবার সন্ধ্যায় কাজ শেষ করেই বাসায় যাচ্ছিলেন তিনি।

পথিমধ্যে নতুনবাজারের অ্যামেরিকান গ্যারেজের সামনে রাস্তা পার হওয়ার সময় তাকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তারুজ্জামান জানান, কাভার্ডভ্যানটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। এছাড়া মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে বড় বড় পদ…
  • ২১ আগস্ট ২০২৬
‘মির্জা ফখরুলের রোল দায়িত্বশীল বড় ছেলের’— ফাহাম
  • ২১ আগস্ট ২০২৬
২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হবে ‘কালো দিবস’
  • ২১ আগস্ট ২০২৬
দোকানে অস্ত্র রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর পরিকল্পনা, গ্রেপ্তার…
  • ২১ আগস্ট ২০২৬
ভাইভা শুরুর আগে যা করবেন, যা করবেন না
  • ২১ আগস্ট ২০২৬
এক বছর মেয়াদের ১০ মাস পার হলেও হয়নি শপথ, ক্যাম্পাস ছেড়েছেন …
  • ২১ আগস্ট ২০২৬