ডিবি কার্যালয়ে নুর

২১ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪১ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে হেফাজতে নিয়েছে পুলিশ। এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর শাহবাগের মৎস ভবন এলাকা থেকে নুরসহ তার ৬ জন অনুসারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে নুরসহ সাতজনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নুরসহ অন্যদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ও অ্যাসল্টের অভিযোগে মামলা হতে পারে।

এর আগে রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বাদী হয়ে রাজধানীর লালবাগ থানায় ধর্ষণ  মামলা দায়ের করেন। মামলায় নুরসহ ছয়জনকে আসামি করা হয়েছে। বাকি আসামিরা হলেন, হাসান আল মামুন, নাজমুল হাসান, মো. সাইফুল ইসলাম, নাজমুল হুদা ও আবদুল্লাহ হিল বাকি। এর মধ্যে মূল অভিযুক্ত হাসান আল মামুন, আর নুরের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়েছে। পুলিশের লালবাগ জোনের সহকারী কমিশনার কে এম রায় নিয়তি বিষয়টি নিশ্চিত করেছেন।

ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহার গ্রহণ করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ অক্টোবর দিন ধার্য করেন। এজাহার দাখিলের জন্য পাঠান লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আদালত সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি…
  • ২১ আগস্ট ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ৪ পদে নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬
পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতির মৃত্যু, শিশুর দায়িত্ব নেবে সর…
  • ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে বড় বড় পদ…
  • ২১ আগস্ট ২০২৬
‘মির্জা ফখরুলের রোল দায়িত্বশীল বড় ছেলের’— ফাহাম
  • ২১ আগস্ট ২০২৬
২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হবে ‘কালো দিবস’
  • ২১ আগস্ট ২০২৬