নুরের ধর্ষণ মামলা নিয়ে রাব্বানীর স্ট্যাটাস

২১ সেপ্টেম্বর ২০২০, ০৬:৩২ PM
রাব্বানী ও  নুর

রাব্বানী ও নুর © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী বলেছেন, একটি টাটকা নিউজ বেশ আলোচিত— ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নূর সাহেবের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগে মামলা। দ্রুততম সময়ে অভিযোগটির সঠিক ও নিরপেক্ষ তদন্ত হোক, সেটাই কামনা করি। এ ঘটনায় দোষী সাব্যস্ত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হোক আর নির্দোষ হলে দায়মুক্তি পাক, এটাই প্রত্যাশা করেন তিনি। আজ সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ নিয়ে স্ট্যাটাস দেন গোলাম রাব্বানী।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, “ইনবক্স-টাইমলাইন-কমেন্ট বক্সে একটি টাটকা নিউজ বেশ আলোচিত। গতরাতে ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নূর সাহেবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে লালবাগ থানায় মামলা দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। মামলার মূল আসামী হাসান আল মামুন আর নুরের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়েছে।”

চলতি বছরের ৩ জানুয়ারি পূর্বপরিকল্পিতভাবে লালবাগের নবাবগঞ্জ রোডের একটি বাসায় নিয়ে ধর্ষণ করা হয় বলে গুরুতর অভিযোগ ভুক্তভোগী শিক্ষার্থীর।

স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, “স্পর্শকাতর এই মামলার তদন্তের ক্ষেত্রে নূর সাহেবের পদ, রাজনৈতিক অবস্থান বা মতাদর্শ যেন কোন নিয়ামক বা প্রভাবক হিসেবে বিবেচিত না হয়। দ্রুততম সময়ে অভিযোগটির সঠিক ও নিরপেক্ষ তদন্ত হোক, সে দোষী সাব্যস্ত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হোক আর নির্দোষ হলে দায়মুক্তি পাক, এটাই প্রত্যাশা।”

প্রসঙ্গত, বিয়ের প্রলোভনে ধর্ষণ, সহায়তা ও হুমকি প্রদানের অভিযোগে রবিবার রাতে লালবাগ থানায় নুরুল হক নুরসহ ৬ জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে পড়ুয়া ওই ছাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রী।

আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি…
  • ২১ আগস্ট ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ৪ পদে নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬
পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতির মৃত্যু, শিশুর দায়িত্ব নেবে সর…
  • ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে বড় বড় পদ…
  • ২১ আগস্ট ২০২৬
‘মির্জা ফখরুলের রোল দায়িত্বশীল বড় ছেলের’— ফাহাম
  • ২১ আগস্ট ২০২৬
২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হবে ‘কালো দিবস’
  • ২১ আগস্ট ২০২৬