শোক দিবসের আলোচনায় দ্বিতীয় ঢাবি ছাত্রী মেহজাবিন

২১ আগস্ট ২০২০, ০৬:৪৬ PM
মেহজাবিন আক্তার

মেহজাবিন আক্তার © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘জাতির পিতার জীবন নির্ভর বক্তব্য প্রতিযোগিতায়’ দ্বিতীয় স্থান অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাবেক ছাত্রী মেহজাবিন। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় অনলাইনের মাধ্যমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মেহজাবিন আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তার পিতা আবু তাহের ভূঁইয়া ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং ফেনী জেলায় স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক।

প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছেন মো. কামরুজ্জামান। ২য় স্থান অর্জন করেন মালিবাগ সরকারি প্রাথমিক বিদ্যায়ের শিক্ষক ও ঢাবির সাবেক ছাত্রী মেহজাবিন আক্তার এবং তৃতীয় স্থান অর্জন করেন উম্মে হানি।

বন্দর উপজেলার ৩টি ক্লাস্টারে সর্বমোট ৪০০ জন শিক্ষক এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেখান থেকে প্রথম পর্যায়ে প্রতি ক্লাস্টার থেকে ৩ জন করে মোট ৯ জন শিক্ষককে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করা হয়।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, প্রাথমিক জেলা শিক্ষা কর্মকর্তা অহিন্দ্র কুমার মন্ডল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দীন বিপ্লব, তাসলিমা সুলতানা এবং লিপি আক্তার প্রমুখ।

পাহাড়ের রাজনীতি থেকে মন্ত্রণালয়ের দায়িত্বে সাচিং প্রু জেরী
  • ২১ আগস্ট ২০২৬
শপথ বাক্যে যা পাঠ করেছিলেন রাষ্ট্রপতি 
  • ২১ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারত…
  • ২১ আগস্ট ২০২৬
স্মিথকে ছাড়িয়ে গেলেন জো রুট
  • ২১ আগস্ট ২০২৬
লন্ডন প্রবাসী থেকে সরকারের নীতিনির্ধারণের কেন্দ্রে প্রতিমন্…
  • ২১ আগস্ট ২০২৬
রাজনৈতিক পরিবারের উত্তরসূরি থেকে প্রতিমন্ত্রীর দায়িত্বে শাম…
  • ২১ আগস্ট ২০২৬