ট্রাক চাপায় প্রাণ হারাল ছাত্রী, রাস্তায় শতশত সহপাঠী

১৩ জানুয়ারি ২০২০, ০৪:৪৬ PM

ময়মনসিংহের গৌরীপুরে ট্রাক চাপায় তিথি পাল (১১) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। আজ সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৬টার দিকে গৌরীপুর বাজারের পাট মহাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছে তারই সহপাঠী রূপা চক্রবর্তী। আহত রূপা চক্রবর্তী একই এলাকার উত্তম চক্রবর্তীর মেয়ে।

দোষীদের বিচার দাবিতে শতশত সহপাঠী রাস্তায় বিক্ষোভ মিছিল বের করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তিথি পাল তার বান্ধবীর সঙ্গে কোচিংয়ে যাওয়ার পথে বালু বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিথির মৃত্যু হয়। খবর পেয়ে গৌরীপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকচালক হুমায়ূন ও হেলপার রবিনকে আটক করেছে নিহত তিথী রানী পাল গৌরীপুর পৌর শহরে মধ্যবাজার এলাকার রঞ্জন কুমার পালের মেয়ে। সে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তিথী পালের অকাল মৃত্যুতে গৌরীপুরের সর্বত্রই শোকের ছায়া নেমে এসেছে। তারা আরো জানান, ট্রাকচালক ও হেলপার নেশাগ্রস্থ ছিল। ঘটনার পর স্থানীয়রা তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ার কান্নাজড়িত কণ্ঠে জানান, নিহত তিথী ২০১৯ সনের পিইসি পরীক্ষায় তার স্কুল থেকে জিপিএ-৫ পেয়ে উর্ত্তীণ হয়েছে। আহত রূপাও একই পরীক্ষায় তার স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে। তারা দু’জনই গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্রী এবং তাদের বাসা শহরের মধ্য বাজার এলাকায়।

ট্রাকচালক হুমায়ূন জানান, দূর্গাপুর থেকে বালুভর্তি ট্রাক নিয়ে তারা নান্দাইলের উদ্দেশে যাচ্ছিলেন। ট্রাক চালানোর সময় হঠাৎ ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকের হেলপার রবিন জানান, ঘটনার সময় ট্রাকে ঘুমিয়ে ছিল সে। গৌরীপুর হাসপাতালের জরুরি বিভাগের উপ সহকারী মো. আক্তার হোসেন জানান, আহত রূপা চক্রবর্তী এখন শংকামুক্ত।

গৌরীপুর থানার এসআই নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর স্কুলছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

ট্যাগ: ছাত্রী
ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬