কক্সবাজারের রামু

টমটমের ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষার্থীর, স্পিডব্রেকারের দাবিতে সড়ক অবরোধ

২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩০ PM
নিহত শবনম ফারিয়া মাহি

নিহত শবনম ফারিয়া মাহি © সংগৃহীত

কক্সবাজারের রামুতে ব্যাটারিচালিত ইজিবাইকের (টমটম) ধাক্কায় শবনম ফারিয়া মাহি (৭) নামের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ দুর্ঘটনার পর সড়কে স্পিডব্রেকার স্থাপনের দাবিতে স্থানীয় বাসিন্দারা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্জেখানা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহি রামকুট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে একই ইউনিয়নের ঢালারমুখ এলাকার মালয়েশিয়াপ্রবাসী আবছার কামালের মেয়ে।

এ দুর্ঘটনার পর সড়কে স্পিডব্রেকার স্থাপনের দাবিতে স্থানীয় বাসিন্দারা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান ও রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, সড়কে স্পিডব্রেকার স্থাপনের দাবিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি নিহত শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে ফজলুল হক রুপালি বাংলাদেশ কে বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত টমটমচালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত শিশুর পরিবারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জবিতে প্রতিষ্ঠাবার্ষিকীর জমকালো আয়োজনে থাকছে জেমস
  • ২৮ অক্টোবর ২০২৬
খাতায় শূন্যকে বানিয়েছে ৮৫, ১৩-কে ৮৩, অতঃপর জিপিএ-৫!— মামলা…
  • ২৮ অক্টোবর ২০২৬
শিক্ষাব্যবস্থার চেয়ে বড় সংস্কার আর কী হতে পারে!
  • ২৮ অক্টোবর ২০২৬
আইইডিসিআরের পরিচালককে মারধর-হেনস্তা, সেই ড্যাব নেতা বহিষ্কার
  • ২৮ অক্টোবর ২০২৬
হাওর-বাঁওড়, নদী ও সমুদ্রে তৈরি হচ্ছে অভয়াশ্রম: মৎস্যমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
ক্রসফায়ার নিয়ে আইজিপির শব্দচয়ন ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬