ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাঁশখালী © সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাঁশখালীর শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাঁশখালী (ডুসাব)-এর ২০২৬-২৭ বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ তোহা সভাপতি এবং ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আজিজুর রহমান মানিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
২৮ সেপ্টেম্বর সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস একাডেমিক ভবনের ৫০৩ নং কক্ষে ‘Ice Breaking and Get Together’ শীর্ষক এক প্রোগ্রামের আয়োজন করে ডুসাব। প্রোগ্রামে বাঁশখালীর শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচয় ও মতবিনিময়ের পাশাপাশি নতুন কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বাঁশখালী থেকে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ফয়সাল আকবর, জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শাওন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ, ইসলামি ব্যাংকের কর্মকর্তা জাকির হোসেন, বিসিএস ট্যাক্স ক্যাডারের কর্মকর্তা মুবিনুল হক ও ৪৩তম বিসিএসের শিক্ষা ক্যাডার কর্মকর্তা তামিমা আফরিন।