রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের ৬ষ্ঠ নির্বাহী কমিটি ঘোষণা

০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ PM
রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের ৬ষ্ঠ নির্বাহী কমিটি ঘোষণা

রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের ৬ষ্ঠ নির্বাহী কমিটি ঘোষণা © সংগৃহীত

রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের (RUEC) ২০২৬-২৭ মেয়াদের ৬ষ্ঠ নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আরবি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানিমুল ইসলামকে সভাপতি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন তিশাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেখ রাসেল স্কুল ভবনে ক্লাবের কার্যালয়ে নতুন কমিটি ঘোষণা করেন নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও ক্লাবের উপদেষ্টা কামাল পাশা।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ফুয়াদ পাবলো, সাবেক সভাপতি রায়হানা মালিক সেঁজুতি এবং সাবেক সাধারণ সম্পাদক তামিম আল নূর।

নতুন কমিটিতে পাঁচজনকে সহসভাপতি করা হয়েছে। তারা হলেন মো. শাহাদাত হোসাইন, মো. শরিফুল ইসলাম শরিফ, মো. ফেরদৌস ইসলাম শুভ, তামান্না ইয়াসমিন ও মো. রিফাত আলী। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন নওশিন তাবাসসুম আলম অর্পা, ফাহমিদা ফেরদৌস কথিকা, সামিয়া আক্তার, আব্দুল মতিন ও জাকিয়া ইসলাম রোজা। অর্থ সম্পাদক হয়েছেন কারিমা আসাদ।

এ ছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে মাহমুদ উল হাবিব, আবীর হোসেন ফারদিন, এএসএম মাশরাফি হাসান, তানভীর মাহমুদ মাহি, সাক্ষী আক্তার সিনহা, আল মাহাদী মাহিন, মো. জোয়েল রানা, মো. কামরুল হাসান, হোসাইন সাকিব, আবু হানিফা ও শেখ তানিয়া দায়িত্ব পেয়েছেন।

২০১৯ সালে প্রতিষ্ঠিত রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব 'Education, Innovation & Research' মোটোকে সামনে রেখে শিক্ষা, উদ্ভাবন ও গবেষণায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে কাজ করে আসছে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তোলা, দক্ষতা উন্নয়ন এবং শিক্ষা ও উচ্চশিক্ষাবিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা, প্রধান আসামি গ্রেপ্ত…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিডিজবসে বিজনেস এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন করতে পারবেন শু…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষায় জিডিপির ২ শতাংশ বাজেট শুধু বিল্ডিং বানানোর জন্য না
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপগ্রেড হলো প্রাথমিক শিক্ষকদের সমন্বিত জ্যেষ্ঠতা তালিকা তৈর…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাঁজা সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘রেহানা মরিয়ম নূর আমাদের বোন’
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9