রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থানায় জিডি

০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ PM
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করার অভিযোগের পরিপ্রেক্ষিতে রাঙ্গামাটি সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাঙ্গামাটি সদর থানায় জিডি করেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী লোরা চাকমা।

জিডিতে তিনি উল্লেখ্য করেন, ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে তার নির্বাচিত হওয়ার বিষয়ে রাবিপ্রবি সাংবাদিক সমিতি - রাবিপ্রবিসাস একটি সংবাদ ফেসবুকে পোস্ট করলে সে পোস্টের মন্তব্যে Jazimoy Chakma নামক ফেসবুক আইডি থেকে তাকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করা হয়। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে বাসায় অবস্থানকালে ফেসবুক ব্যবহারের সময় তিনি বিষয়টি দেখতে পান বলে জানান।

সংশ্লিষ্ট মন্তব্যগুলোর স্ক্রিনশট জিডির সাথে সংযুক্ত করা হয়েছে বলেও জানান তিনি। মন্তব্যগুলো তার জন্য মানহানিকর ও অপমানজনক দাবি করে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান ভুক্তভোগী শিক্ষার্থী।

এই বিষয়ে রাঙ্গামাটি সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে অভিযোগটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ ফখরুদ্দিন জানান, একজন নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যেহেতু অভিযুক্ত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের বাইরের, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো ধরনের সহযোগিতা চাইলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। শিক্ষার্থীদের সম্মান, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বদা সচেতন।

শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬
ক্যানসারের সঙ্গে লড়ছেন বেরোবি শিক্ষার্থী বৃষ্টি, চিকিৎসায় প…
  • ১৬ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬