ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

২০ আগস্ট ২০২৬, ০১:০২ AM
হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্র ইউনিয়ন

হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্র ইউনিয়ন © সংগৃহীত

নারী কমরেডদের হেনস্তার প্রতিবাদ এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শিমুল কুন্ডকার, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি অঞ্জু অরিন্দম ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাকিমের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

বুধবার (১৯ আগস্ট) রাত ১১ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস অভিমুখে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছাত্র ইউনিয়নের দাবি, নারী কমরেডদের হেনস্তার প্রতিবাদ করায় তাদের নেতাকর্মীদের ওপর ছাত্রদলের ‘সন্ত্রাসী হামলা’ চালানো হয়।

মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রক্টর অফিসের দিকে যায়। এ সময় বিক্ষোভকারীরা হামলার প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, হামলায় সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শিমুল কুন্ডকার আহত হয়েছেন। পরে তাকে চিকিৎসার জন্য জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নেওয়া হয়।

ছাত্র ইউনিয়নের অভিযোগ, নারী কমরেডদের হেনস্তার প্রতিবাদ করায় তাদের নেতাদের ওপর হামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

তবে হামলার বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ; ল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬