বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে

চবিতে প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ কর্মসূচি

১২ জুন ২০২৬, ০২:৩১ PM
প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ কর্মসূচি

প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ কর্মসূচি © টিডিসি ফটো

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও পরিবেশবাদী সংগঠন ‘১ টাকায় বৃক্ষরোপণ’ এর যৌথ আয়োজনে প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির অডিটোরিয়ামে এ কর্মসূচি হয়। 

চাকসুর ভিপি ইব্রাহিম রনির সভাপতিত্বে এবং ‘১ টাকায় বৃক্ষরোপণ’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নিয়াজ মাখদুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আল ফোরকান। 

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও হালদা নদী গবেষক পরিবেশবিদ অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দীন, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের অধ্যাপক ড. শামশুল হুদা এবং ‘১ টাকায় বৃক্ষরোপণ’-এর সভাপতি শেখ আব্দুল্লাহ্ ইয়াছিন। 

১টাকায় বৃক্ষরোপণের সভাপতি শেখ আব্দুল্লাহ্ ইয়াছিন বলেন, ‘বর্তমানে যে তাপদাহ তা থেকে বাচতে বৃক্ষরোপণ এখন ফরজ হয়ে উঠেছে। কিয়ামতের মহাপ্রলয়ের আগে সুযোগ পেলে অন্তত ১টি বৃক্ষরোপণের কথা স্বয়ং নবী (সা.) বলে গেছে। আমাদের উচিত নিজেদের প্রয়োজনেই বৃক্ষরোপণ করা। ১টাকায় বৃক্ষরোপণ ২০১৯ সাল থেকে সেই কাজটাই করছে। প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণের মাধ্যমে আমরা প্লাস্টিকের প্রতি মানুষকে নিরুৎসাহিত করে বৃক্ষের প্রতি উৎসাহিত গড়ে তুলতে চাই। আমরা মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন করে একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে চাই’।

আলোচনা সভায় অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া বলেন, “প্লাস্টিকের ব্যবহার কমিয়ে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। প্লাস্টিক সহজে নিঃশেষ হয় না, বরং একসময় ক্ষুদ্র কণায় পরিণত হয়ে মাইক্রোপ্লাস্টিক সৃষ্টি করে, যা মানবদেহে বিভিন্ন রোগের কারণ হচ্ছে।”

তিনি বলেন, “দেশে প্রয়োজনের তুলনায় বৃক্ষের সংখ্যা কম। নির্বিচারে গাছ কাটা ও পাহাড়ে বৃক্ষ নিধনের ফলে পাহাড়ধসসহ নানা পরিবেশগত বিপর্যয় দেখা দিচ্ছে। নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই বৃক্ষরোপণ করতে হবে এবং সঠিক স্থানে সঠিক গাছ লাগাতে হবে।”

ভিপি ইব্রাহিম রনি বলেন, বিশ্ব পরিবেশ দিবসেই শুধু নয় পরিবেশের পরিচর্যা করতে হবে সবসময়। মানুষকে এই বিষয়ে সচেতন করতে আমাদের এমন আরও আয়োজন হওয়া উচিত।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬