বিশ্ব পরিবেশ দিবস আজ

০৫ জুন ২০২৬, ১২:১১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। প্রকৃতি ও পরিবেশ রক্ষার বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন আজ। বিশ্বের সব অঞ্চলের পরিবেশ সংরক্ষণ, দূষণ রোধ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে।

এবারের দিবসের প্রতিপাদ্য হলো-‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’। এই প্রতিপাদ্যের মাধ্যমে জলবায়ু সংকট মোকাবিলায় তাৎক্ষণিক ও কার্যকর উদ্যোগ গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়েছে। বর্তমানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে দিবসটি পালন করা হয় এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এটি জাতিসংঘের সবচেয়ে বড় বৈশ্বিক উদ্যোগ হিসেবে স্বীকৃত।

পরিবেশবিদরা সতর্ক করে বলছেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ বর্তমানে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, নদীভাঙন, বন্যা, খরা ও ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ দেশের পরিবেশ, কৃষি ও জনজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। এর ওপর প্লাস্টিক ও পলিথিন দূষণ, বায়ুদূষণ এবং অপরিকল্পিত নগরায়ণ আমাদের পরিবেশগত সংকটকে আরও তীব্র করে তুলছে। বিশেষজ্ঞদের মতে, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগই কেবল একটি নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে।’

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, দাবানল, ভয়াবহ বন্যা, খরা এবং ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা ও তীব্রতা বাড়ছে। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, বৈশ্বিক উষ্ণায়ন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে আগামী কয়েক দশকের মধ্যে পৃথিবীর বহু অঞ্চল বসবাসের অনুপযোগী হয়ে পড়তে পারে। এর ফলে খাদ্য নিরাপত্তা, পানির সংকট এবং স্বাস্থ্যঝুঁকিও বহুগুণে বেড়ে যাবে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ভৌগোলিক অবস্থান ও ঘনবসতির কারণে বৈশ্বিক উষ্ণায়নের নেতিবাচক প্রভাব দেশের ওপর তুলনামূলক বেশি পড়ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি উপকূলীয় অঞ্চলের লাখো মানুষের জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলছে। নদীভাঙন, লবণাক্ততার বিস্তার, আকস্মিক বন্যা, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা এবং খরার কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে জলবায়ু উদ্বাস্তু মানুষের সংখ্যা আরও বাড়বে।

জলবায়ু পরিবর্তনের পাশাপাশি বাংলাদেশকে মোকাবিলা করতে হচ্ছে আরও কিছু গুরুতর পরিবেশগত চ্যালেঞ্জ। রাজধানীসহ বড় শহরগুলোতে বায়ুদূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। প্লাস্টিক বর্জ্য নদী, খাল ও জলাশয় দূষিত করছে। অপরিকল্পিত নগরায়ণ এবং বনভূমি উজাড়ের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশবান্ধব পরিকল্পনা ছাড়া উন্নয়ন কার্যক্রম দীর্ঘমেয়াদে টেকসই হতে পারে না।

দিবসটি উপলক্ষে বানী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি বলেন, ‘জলবায়ু পরিবর্তন আজ বৈশ্বিক বাস্তবতা। এর বিরূপ প্রভাবে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বন্যা, খরা, ঘূর্ণিঝড়ের মতো ঘনঘন প্রাকৃতিক দুর্যোগ, অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্যহীনতা দেশের জনজীবন, জীববৈচিত্র্য ও অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে।’ তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকার বিশেষ অগ্রাধিকার দিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে।’

বানীতে তারেক রহমান বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা, উদ্ভাবন, প্রশিক্ষণ ও সম্প্রসারণ কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে। জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষিকে টেকসই, আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু ভিত্তিতে পুনর্গঠনের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে।’ তিনি বলেন, ‘জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ইতিমধ্যে জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) ও জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) বাস্তবায়নের মাধ্যমে একটি সমন্বিত ও দূরদর্শী নীতি কাঠামো অনুসরণ করছে।’

জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন (ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট) এই দিনেই শুরু হয়েছিল। এই সম্মেলন ১৯৭২ সালের ৫ জুন থেকে ১৬ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। তখন থেকেই প্রতি বছর এই দিবসটি পালিত হয়ে আসছে। পরিবেশ দিবস প্রথম পালিত হয় ১৯৭৪ সালে। প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে সরকার এবং বিভিন্ন পরিবেশ ও উন্নয়নমূলক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

রুমে ঢুকতে অনুমতি লাগবে না, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ৪০ হাজার টাকা তুলে দিতে ঘুস চাইলেন ৪০ হাজার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী যেতে বন্ধ হচ্ছে হয়রানি, যা জানাল সরকার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদন বাতিল অথবা এডিটের সুযোগ দাবি, যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন ১৪০ শিক্ষক, তালিকা দেখুন এখানে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9