বিশ্ব পরিবেশ দিবসে বাকৃবিতে পরিবেশ সচেতনতা র‍্যালি

১১ জুন ২০২৬, ০৩:১৩ PM
র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও কর্মকর্তারা অংশ নেন

র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও কর্মকর্তারা অংশ নেন © টিডিসি

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরিবেশ সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও কর্মকর্তারা অংশ নেন।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। 

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে র‍্যালিটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল বাতেনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড জি এম মুজিবর রহমান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক, শিক্ষক- শিক্ষার্থী, গবেষক, কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

র‍্যালি শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের অস্তিত্বের স্বার্থেই অত্যন্ত জরুরি। পরিবেশ ভালো না থাকলে যেকোনো ইকোসিস্টেমের ক্ষুদ্রাতিক্ষুদ্র জীব থেকে শুরু করে প্রতিটি উপাদানই বিপর্যয়ের মুখে পড়বে। তাই পরিবেশ সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন এবং তা বাস্তবে প্রতিপালন করা প্রত্যেক সচেতন নাগরিকের দায়িত্ব। পাশাপাশি যারা এখনও এ বিষয়ে সচেতন নন, তাদের মাঝেও পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে হবে।

র‍্যালিটি কেন্দ্রীয় গ্রন্থাগার ও শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের সামনের সড়ক প্রদক্ষিণ করে হেলিপ্যাড চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক দুটি নাগেশ্বর গাছের চারা রোপণ করেন।

বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে’ অনুষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর নিনমাসে প্রথমবারের মতো পেডিয়াট্রিক নিউক্লিয়ার মেড…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি হতে কেউ আবেদন করেনি যে ১১ কলেজে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9