১০ দিনের ছুটিতে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

২১ মে ২০২৬, ০৪:১৯ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় লোগো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় লোগো © টিডিসি সম্পাদিত

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১০ দিনের ছুটিতে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। আগামী ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩ জুন (বুধবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি সেবা কার্যক্রম সচল রাখতে আগামী ১ জুন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রোস্টার ডিউটির ব্যবস্থা রাখা হবে।

এ ছাড়া খামার ব্যবস্থাপনা শাখা, ডেইরি ফার্ম, পোল্ট্রি ফার্ম, কৃষিতত্ত্ব খামার গবেষণাগার, উদ্যানতত্ত্ব খামার, ফিশ ফার্ম, কৃত্রিম প্রজনন কেন্দ্র, গ্যারেজ অ্যান্ড ওয়ার্কশপ, ভেটেরিনারি টিচিং হাসপাতাল, ওয়েদার ইয়ার্ড, যন্ত্র সংরক্ষণ শাখা (পিএবিএক্স), হেলথ কেয়ার সেন্টার, স্বাস্থ্য প্রতিষেধক শাখা এবং আইসিটি সেলের কার্যক্রম সীমিত জনবল দিয়ে চালু রাখা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হেলথ অ্যান্ড স্যানিটেশন রুলের ১১ নম্বর ধারা অনুযায়ী হেলথ কেয়ার সেন্টার শুধুমাত্র ঈদের দিন ও পরের দিন বন্ধ থাকবে। নিরাপত্তা শাখার কার্যক্রম যথারীতি চালু থাকবে। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগ, শাখা, অফিস ও হল কর্তৃপক্ষ জরুরি কাজে কর্মচারীদের ছুটির দিনেও দায়িত্ব পালনের নির্দেশ দিতে পারবে। একইসঙ্গে বিভিন্ন বিভাগ ও খামারে কর্মরত শ্রমিক-কর্মচারীদের পর্যায়ক্রমে (বাই রোটেশন) ছুটি ভোগের নির্দেশনা দেওয়া হয়েছে। 

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভায় আবাসিক হল বন্ধ ও খোলার তারিখও নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ মে সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগ করতে হবে। ঈদের ছুটি শেষে আগামী ৩ জুন থেকে হলসমূহ পুনরায় শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে।

তবে বিদেশি শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের আওতার বাইরে থাকবেন এবং তারা আবাসিক হলে অবস্থান করতে পারবেন বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ট্যাগ: বাকৃবি
গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন–পর্তুগাল
  • ০৭ জুলাই ২০২৬
রোনালদোর ফ্লিক, অবিশ্বাস্য সিমনে বাঁচল স্পেন
  • ০৭ জুলাই ২০২৬
কস্তার জোড়া সেভে গোলবঞ্চিত স্পেন
  • ০৭ জুলাই ২০২৬
এনসিপির সমাবেশে বিস্ফোরণে আহত ৪, তদন্ত কমিটি গঠন পুলিশের
  • ০৭ জুলাই ২০২৬
অবিশ্বাস্য মিস স্পেনের
  • ০৭ জুলাই ২০২৬
নতুন নিয়মে এনআইডি সংশোধন: কোন আবেদনে কী কাগজপত্র লাগবে, নিষ…
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence