বিশ্ববিদ্যালয় ছাত্রীদের গোপনে ছবি তোলার অভিযোগে যুবক আটক

১১ মে ২০২৬, ০৭:৪৩ PM
এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা

এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে গোপনে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাকে প্রক্টর অফিসে নেওয়া হলে তার কাছে মাদকদ্রব্য পাওয়া যায়। এরপর তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবদুল জব্বার মোড়ে এ ঘটনা ঘটে। আটক আবু খারিয়া তোফায়েল (৩২) নেত্রকোনা জেলার বাসিন্দা।

ঘটনার শিকার ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘জিমনেসিয়াম থেকে খেলা দেখে ফেরার সময় এক ভাই আমাদের জানান, ওই ব্যক্তি সম্ভবত আমাদের ছবি তুলছেন। পরে আমরা তার কাছে ফোন দেখতে চাইলে সেখানে আমাদেরসহ আরও কয়েকজন মেয়ের একাধিক ছবি পাই। এরপর তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যাই।’

বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. রহমত উল্লাহ বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশ ক্যাম্পে আনা হয়। তল্লাশি চালিয়ে তার কাছে মাদকদ্রব্য পাওয়া গেছে। তাকে কোতোয়ালি থানায় নেওয়ার পর মামলার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ফরহাদ কাদির বলেন, ‘শিক্ষার্থীদের মাধ্যমে জানতে পারি, ওই ব্যক্তি গোপনে মেয়েদের ছবি তুলছিলেন। পরে শিক্ষার্থীরা তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসেন। এখানে আসার পর তিনি মোবাইল ফোন ভেঙে আলামত নষ্টের চেষ্টা করেন। তার কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ইমাম-উলামাদের আপত্তি, জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের কনসার্ট স্থ…
  • ১৯ আগস্ট ২০২৬
বাজেট ৯ হাজার ৩৩৩ কোটি টাকা, একনেকে অনুমোদন পেল যে ১০ প্রকল…
  • ১৯ আগস্ট ২০২৬
কলকাতায় নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত, চারজনই একই…
  • ১৯ আগস্ট ২০২৬
পদত্যাগ নাকি সরিয়ে দেওয়া হলো পিএসসি চেয়ারম্যানকে?
  • ১৯ আগস্ট ২০২৬
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান হঠাৎ করেই সংঘটিত হয়নি: জবি উপা…
  • ১৯ আগস্ট ২০২৬
প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি
  • ১৯ আগস্ট ২০২৬