এক মাসের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

২০ মে ২০২৬, ১২:৪১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অফিসসমূহ আগামী ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। তবে ক্লাস বন্ধ থাকবে এক মাস।

আজ বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ১ জুন থেকে অফিস এবং ২২ জুন থেকে ক্লাস শুরু হবে।

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক পরীক্ষার প্রবেশপত্রে ২০ ভুল!

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আগামী ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। এছাড়া, পবিত্র ঈদুল আযহা এবং গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে ২২ মে থেকে ২১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। 

আগামী ১ জুন থেকে অফিসসমূহ যথারীতি চালু হবে। আর ২২ জুন থেকে ক্লাস শুরু হবে বলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন
  • ১৭ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে ছাত্রদল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল
  • ১৭ অক্টোবর ২০২৬
বিমান বাংলাদেশ এয়ারলাইনস নিয়োগ দেবে ২৩৪ পদে, আবেদনে বাকি ৩ …
  • ১৭ অক্টোবর ২০২৬
অগ্নিদগ্ধ রোগীদের শেষ ভরসা চট্টগ্রাম-ঢাকা, কক্সবাজারে নেই প…
  • ১৭ অক্টোবর ২০২৬
পাবনা জেলা তাঁতীদলের সম্মেলন অনুষ্ঠিত
  • ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন
  • ১৭ অক্টোবর ২০২৬