প্রথমবারের মতো স্টারলিংক নেটওয়ার্কের আওতায় আসল রাবি 

১৭ মে ২০২৬, ০৮:১৭ PM
CIRBAS (Center for Integrated Research for Business and Society) রিসার্চ ল্যাবের উদ্যোগে এই নেটওয়ার্ক স্থাপন

CIRBAS (Center for Integrated Research for Business and Society) রিসার্চ ল্যাবের উদ্যোগে এই নেটওয়ার্ক স্থাপন © ফাইল ছবি

দেশের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এই প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উচ্চগতির নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধাসংবলিত 'স্টারলিংক নেটওয়ার্ক' চালু করা হয়েছে।

রবিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের ৪১৭ নম্বর কক্ষে অবস্থিত CIRBAS (Center for Integrated Research for Business and Society) রিসার্চ ল্যাবের উদ্যোগে এই নেটওয়ার্ক স্থাপন করা হয়।

CIRBAS-এর সদস্য আকাশ পিয়াম, মোস্তাকিম রশিদ, আশরাফ পারভেজ, সোহেল রানাসহ অন্যান্যদের যৌথ প্রচেষ্টায় এবং বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও CIRBAS সেক্রেটারি ড. শাওন উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এই নেটওয়ার্কটি সফলভাবে চালু করা হয়।

গবেষণায় এই নেটওয়ার্কের প্রভাব নিয়ে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আকাশ রহমান পিয়াম বলেন, ‘আমরা চেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন শতভাগ আধুনিক প্রযুক্তিগত সুবিধা গ্রহণের সুযোগ পায়। এই নেটওয়ার্ক উচ্চতর গবেষণা, অনলাইন ডেটা সংগ্রহ, আন্তর্জাতিক জার্নাল অ্যাক্সেস এবং ভার্চুয়াল বৈশ্বিক সহযোগিতাকে আরও সহজ করে তুলবে। যা শিক্ষার্থীদের দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাকে নতুন মাত্রায় বিকশিত করবে।’

এ বিষয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাওন উদ্দিন বলেন, ‘বর্তমান বিশ্ব অত্যন্ত দ্রুত গতিতে ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। সমসাময়িক গবেষণা, বিশ্বব্যাপী জ্ঞান বিনিময় এবং আন্তর্জাতিক সংযোগের ক্ষেত্রে উচ্চগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেটের ভূমিকা এখন অপরিসীম। আমরা এই আধুনিক নেটওয়ার্ক সেবা সকলের জন্য উন্মুক্ত রাখতে চাই, যাতে এর সুফল সবাই পেতে পারে।’

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধের, নারী আটক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মাঠে কাজ শুরু করেছেন ছায়া মন্ত্রিসভার দায়িত্বপ্রাপ্তরা: গোল…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ছেলেকে হারিয়ে ফেসবুকে কুবি শিক্ষিকার আবেগঘন পোস্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ১১ কর্মকর্তাকে রদবদল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মেসিকে বিদায়ী ম্যাচ খেলাতে স্কালোনির বিশেষ কৌশল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি, পাবেন যারা
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬