ইউজিসির গবেষণা প্রকল্প পেলেন রাবিপ্রবির দুই শিক্ষক

১১ মে ২০২৬, ০১:১৯ PM
গবেষণা প্রকল্পে অনুদান পাওয়া দুই শিক্ষক

গবেষণা প্রকল্পে অনুদান পাওয়া দুই শিক্ষক © সংগৃহীত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গবেষণা প্রকল্পের অনুদান পেয়েছেন রাঙ্গামাটি  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) দুই শিক্ষক।

সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য  জানা যায়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক মৌলিক গবেষণাকর্মে সহায়তা দানের জন্য প্রত্যেক গবেষক প্রায় তিন লক্ষ টাকা করে বরাদ্দ প্রদান করা হয়। 

প্রকল্প প্রাপ্ত শিক্ষকরা হলেন, ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ড. মুহাম্মদ রহিম উদ্দিন ও ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো: মতিউর রহমান চৌধুরী। 

ইউজিসির এই প্রকল্প অনুমোদনের ব্যাপারে ড. মুহাম্মদ রহিম উদ্দিন বলেন, 'ইউজিসি থেকে ফান্ড পেয়ে বেশ ভালো লাগছে৷ আমরা এই প্রকল্পের আওতায় পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের স্কিল গ্যাপ আইডেন্টিফাই করা ও সেই গ্যাপ পূরনের জন্য মাইক্রো-ক্রিডেন্সিয়াল বা শর্ট স্কিল ডেভেলপমেন্ট করে এমপ্লইমেন্ট অপরচুনিটি বৃদ্ধি করার  ক্ষেত্রে ভূমিকা রাখবে। যা পার্বত্য চট্টগ্রামের ও বাংলাদেশের আর্থিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। এছাড়া আমি যেহেতু আর্থিক বিষয় এবং কর্মসংস্থান নিয়ে কাজ করি, ভবিষ্যতে এই সম্পর্কিত বিষয় নিয়ে আরও কাজ করার চেষ্টা করবো।’

ড. মতিউর রহমান চৌধুরী বলেন,'গবেষণা অনুদান গবেষকদের নতুন উদ্যমে কাজ করতে অনুপ্রাণিত করে। ইউজিসি থেকে প্রাপ্ত এ অনুদান আমার গবেষণাকে এগিয়ে নিতে সহায়তা করবে। আমি আশা করি, এ গবেষণা কাপ্তাই লেকের মৎস্য সম্পদের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা বৃদ্ধি এবং এফএমআরটি বিভাগের একাডেমিক কার্যক্রম সমৃদ্ধ করতে সহায়ক হবে৷'

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর গবেষককদের মৌলিক গবেষণাকর্মে সহায়তা প্রদান করে। 

তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬