ক্যাম্পাস এলাকায় পছন্দের দোকান বসাতে না পেরে ছাত্রদল নেতার কাণ্ড

০৬ মে ২০২৬, ০৬:১৪ PM
অভিযুক্ত ছাত্রদল নেতা

অভিযুক্ত ছাত্রদল নেতা © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রান্তিক গেট সংলগ্ন এলাকায় দোকান দখলের চেষ্টা, দোকানদারদের হুমকি এবং জুলাই আন্দোলনে নিহত শহীদ আলিফের বাবাকে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত সেলিম রেজা জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং নৃবিজ্ঞান বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী। 
‎
‎মঙ্গলবার ( ৫ মে) বিকেলে ঘটনার সুষ্ঠু বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বুলবুল কবীর।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত শনিবার অভিযুক্ত নেতা তার অনুসারীদের নিয়ে প্রান্তিক এলাকায় গিয়ে দোকানগুলোর ভিডিও ধারণ করেন এবং নতুন করে দোকান বসানোর কথা বলেন। পরদিন তিনি নিজেকে ছাত্রদলের সাবেক সেক্রেটারি পরিচয় দিয়ে দোকান দখল ও নতুন করে দোকান বসানোর চেষ্টা করেন। একপর্যায়ে দোকানদারদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

‎তিনি আরও অভিযোগ করেন, এ সময় অভিযুক্ত নেতা শহীদ আলিফকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেন, দোকানদারদের উদ্দেশ্যে অশালীন ভাষায় গালাগালি করেন এবং মারধরের জন্য তেড়ে যান। এমনকি তাকে ইসলামনগরের বাসায় গিয়ে মারধরের হুমকিও দেন।

‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান বলেন, অভিযোগ পত্রটি পেয়েছি।  আমরা পরবর্তীতে নিয়মানুযায়ী ব্যবস্থাগ্রহণ করব।
‎
‎এছাড়াও জাতীয় ছাত্রশক্তির জাবি শাখা থেকে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আলিফকে নিয়ে অবমাননাকর মন্তব্য, তাঁর পিতাকে প্রাণনাশের হুমকি এবং দোকান দখলের অপচেষ্টার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানিয়েছে। 
‎
অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের নেতা সেলিম রেজা জানান, আমার এক ম্যাডাম ফোন দিয়ে বলেছিল তার কোন এক আত্নীয় ক্যাম্পাস এ দোকান দিবে। তাই আমি প্রান্তিকে যাই,আমার এলাকার এক দোকানদার (রেজাউল) এর সাথে। তখন গিয়ে জানতে পারি বুলবুল ভাই ওই মার্কেটের সভাপতি।তিনি ব্যস্ত থাকায় আমি তার ফোন নম্বর টা নিয়ে আসি। পরের দিন জানতে পারি, উনারা আমার এলাকার ওই দোকানদার ছেলে কে ওরা বকাবকি করেছে। তাই আমি গিয়ে কথা বলি, এছাড়া আর কিছু হয়নি।

‘রেড কার্ড টু বিএনপি-আইজেশন’ স্লোগানে শিক্ষক নিয়োগে দলীয়করণ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সিএ ফার্মে এক্সিকিউটিভ ফাইন্যান্স পদে জনবল নিয়োগ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভোরের নীরবতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা মিলল …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
একাধিক মামলার সাজা একসঙ্গে চলার সুযোগ নেই: হাইকোর্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোন চাকুরি হবেনা: ছাত্রদল নেতা হ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা, অংশ নি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬