ব্যানার ছেঁড়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি ছাত্রদল-হল সংসদ

০৫ মে ২০২৬, ১০:৫৩ PM , আপডেট: ০৫ মে ২০২৬, ১১:০০ PM
ব্যানার ছিঁড়ে ফেলা নিয়ে ঢাবিতে মুখোমুখি ছাত্রদল-হল সংসদ

ব্যানার ছিঁড়ে ফেলা নিয়ে ঢাবিতে মুখোমুখি ছাত্রদল-হল সংসদ © টিডিসি ফটো

ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও হল সংসদের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (৫ মে) রাত ১০টার পর হাজী মুহম্মদ মুহসীন হলের প্রধান ফটকে এই ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, সম্প্রতি শাহবাগ থানার ভেতরে হল সংসদের সংস্কৃতি সম্পাদক জুলহাসের কানের পর্দা ফাটিয়ে দেওয়া অভিযুক্ত হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসাইন রবিনের শাস্তি চেয়ে হলে ব্যানার লাগানো হয়। মুহসীন হল সংসদের উদ্যোগে লাগানো এই ব্যানার আজ রাতে ছিঁড়ে ফেলেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। 

পরে এ ঘটনাকে কেন্দ্র করে হলের সামনে মুখোমুখি অবস্থান নেন ছাত্রদল ও হল সংসদের নেতাকর্মীরা। রাত পৌনে ১১টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ঘণ্টা ধরে সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে, হল সংসদের সহ-সভাপতি (​ভিপি) ​ছাদিক হোসেন শিকদার প্রেরিত এক বার্তায় বলা হয়, রবিনের বিচার দাবি করে হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের পক্ষ থেকে টানানো ব্যানার ছাত্রদলের নেতাকর্মীরা ছিঁড়ে ফেলেছে। ব্যানার ছিঁড়তে বাধা দিলে মুহসীন হল ছাত্রদল হল সংসদের নেতাদের উপর হামলা চালিয়েছে।

এতে আরও বলা হয়, এই ন্যক্কারজনক ঘটনা এবং হলের বর্তমান সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাতে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাত ১১টা ১৫ মিনিটে হল গেট প্রাঙ্গণে ​সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে এতে বলা হয়।

বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
টেস্ট ক্রিকেটেও তাহলে নিয়মিত হচ্ছেন তাওহীদ হৃদয়?
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিতে ডেভেলপমেন্ট এক্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরবনের জেলেদের খাদ্য সহায়তা দিল সরকার, প্রকৃত জেলেদের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
৭০৫০এমএএইচ ব্যাটারি ও সহজ কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9