শাপলা গণহত্যার বিচার দাবি, চবির মানববন্ধন থেকে ৯ দফা দাবি

০৫ মে ২০২৬, ০৭:০৮ PM
মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীর

মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীর © টিডিসি ফটো

২০১৩ সালের ৫ ও ৬ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত সহিংস দমন-পীড়ন ও হত্যার ঘটনার নিরপেক্ষ তদন্ত, বিচার এবং নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৫ মে) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে কওমি স্টুডেন্টস নেটওয়ার্কের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, চাকসুর প্রতিনিধি এবং বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সংগঠনের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শহিদুল হক, দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব। 

মানববন্ধন থেকে সরকারের প্রতি ৯ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—ঘটনার বিষয়ে স্বাধীন ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন করে দ্রুত প্রতিবেদন প্রকাশ, তদন্তে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সম্পৃক্ততা নিশ্চিত করা, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, নিহত ও আহতদের পরিবারকে পুনর্বাসন ও আর্থিক সহায়তা দেওয়া, নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও তালিকা প্রকাশ, আলেমদের বিরুদ্ধে দায়ের করা মামলাসমূহ প্রত্যাহার, সংশ্লিষ্ট সব তথ্য-প্রমাণ সংরক্ষণ ও প্রকাশ এবং ভবিষ্যতে শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর মানবাধিকারসম্মত আচরণ নিশ্চিত করা।

মানববন্ধনে বক্তারা বলেন, আজ থেকে ১৩ বছর আগের এ দিনে বিগত ফ্যাসিবাদি সরকার আলেমদের ওপর গণহত্যা চালায়। এটি নৃশংস এক গণহত্যা ছিল, যা দেশের মানুষ সরাসরি দেখেছে। পতিত সরকার পুলিশ বাহিনী দিয়ে পাখির মতো গুলি করে আলেমদের হত্যা করেছে। অতীতের এসব ঘটনাগুলোর সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব হবে না। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ছাত্র মজলিস চবি শাখার সভাপতি সাকিব মাহমুদ রুমি, ইশা ছাত্র আন্দোলনের সহ-সভাপতি রাকিব এবং ভয়েস অব স্টুডেন্টের সভাপতি আশিকসহ অনেকে।

গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট জারি নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬