রাবির ছবিসংবলিত ইসলামী ব্যাংকের এটিএম কার্ড পেলেন শিক্ষার্থীরা

০৫ মে ২০২৬, ০৫:১২ PM
রাবির ছবিসংবলিত ইসলামী ব্যাংকের এটিএম কার্ড

রাবির ছবিসংবলিত ইসলামী ব্যাংকের এটিএম কার্ড © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছবিসংবলিত ইসলামী ব্যাংকের এটিএম কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাকসু ভবনের সামনে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা টানা তিন দিন চলবে।

রাবির স্টুডেন্ট আইডি কার্ডধারী সব শিক্ষার্থী এই কার্ড গ্রহণের সুযোগ পাচ্ছেন। যাদের ইতোমধ্যে ইসলামী ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট রয়েছে, তারা পুরাতন কার্ড জমা দিয়ে নতুন কার্ড নিতে পারছেন। এ ছাড়া নতুন শিক্ষার্থীরা অন-স্পট স্বল্প সময়ের মধ্যেই নতুন অ্যাকাউন্ট খুলে কার্ড সংগ্রহ করতে পারছেন।

অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে এনআইডি থাকা শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষার্থীর এনআইডি, স্টুডেন্ট আইডি কার্ড এবং নমিনির এনআইডি প্রয়োজন হচ্ছে। আর যাদের এনআইডি নেই, তারা জন্ম নিবন্ধন সনদ, স্টুডেন্ট আইডি, শিক্ষার্থীর ছবি, নমিনির ছবি ও নমিনির এনআইডি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে পারছেন।

এ ছাড়া বুথে আসার আগে শিক্ষার্থীদের মোবাইলে ‘সেলফিন’ অ্যাপস ইনস্টল করে আনার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে দ্রুততার সঙ্গে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সম্পন্ন করা যায়।

কার্ড গ্রহণ বা ব্যবহারের ক্ষেত্রে পাসপোর্ট বাধ্যতামূলক নয়। তবে পাসপোর্ট থাকলে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী ডুয়েল কারেন্সি বা আন্তর্জাতিক পেমেন্ট সুবিধা চালু করা সম্ভব। পরবর্তীকালে আলুপট্টি শাখা থেকেও এই সুবিধা সক্রিয় করা যাবে।

বিশ্ববিদ্যালয়ের ছবিসংবলিত এ কার্ড নিতে আসা লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী উম্মে জইনব বলেন, ‘আমি এর আগে স্টুডেন্ট হিসেব এমন কার্ড ভ্যারি করি নাই। ফেসবুকে এটা সম্পর্কে পোস্ট দেখে ভাবলাম এটা নেওয়া দরকার। আগে থেকেই প্রসেস বলে দেওয়ায় কার্ড পেতে তেমন ঝামেলা হয়নি। সেলফিন অ্যাপসের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করে একটা সাইন করে কার্ড পেয়ে গেছি। কার্ডটি পেয়ে আমি অনেক আনন্দিত।’

আরবি বিভাগের শিক্ষার্থী আবু তালহা বলেন, ‘আমি রাকসুর পেজ থেকে জানতে পারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইসলামী ব্যাংক শাখার পক্ষ থেকে রাবির ছবিসংবলিত স্পেশাল কার্ড দেওয়া হচ্ছে। কার্ডটি নেওয়ার জন্য আমাদের তেমন বেশি কষ্ট করতে হইনি। অনলাইনের মাধ্যামেই সব কাজ সম্পন্ন হয়েছে। স্টুডেন্ট এনআইডি, বাবা-মায়ের এনআইডি ও নমিনির এনআইডি দিয়ে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে খুব সহজেই কার্ডটি পেয়েছি। ক্যাম্পাসে এসেই এমন একটি কার্ড পেয়ে অনেক ভালো লাগছে।’

এ বিষয়ে রাকসুর এজিএস সালমান সাব্বির বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সহায়তা ও রাকসুর উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে আমরা ফ্রি এটিএম কার্ড বিতরণ করছি। স্টুডেন্ট কার্ড যাদের রয়েছে তারাই কার্ডটি পাবে। এতে লেনদেন চার্জ এবং কার্ডটি ফ্রি। এ ছাড়া অন্যান্য সুবিধার মধ্যে ইন্টারন্যাশনাল পেমেন্ট, শিক্ষা ফি বিনামূল্যে পে করা যাবে। শিক্ষার্থীদের জন্য ব্যাংকিং সিস্টেমকে আরও সহজ করে আর্থিক লেনদেনকে যেন আরও সহজ করা যায় সেজন্যই এই উদ্যোগ। এই কার্যক্রম তিন দিনব্যাপী চলমান থাকবে।’

গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট জারি নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬