জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু কাল, কঠোর নির্দেশনা

২৯ এপ্রিল ২০২৬, ১১:৫২ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। প্রতিদিন বেলা দেড়টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী নির্ধারিত থাকবে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোর জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সাম্প্রতিক সময়ে প্রশ্নপত্র গ্রহণ, উত্তরপত্র পূরণ ও প্রেরণে বিভিন্ন ধরনের ভুলত্রুটি পরিলক্ষিত হওয়ায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশ্নপত্র গ্রহণের সময় সঠিক কোড নিশ্চিত করতে হবে এবং ভুল প্রশ্নপত্র খোলা হলে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ইনভিজিলেটরদের উত্তরপত্র ও হাজিরাপত্র যথাযথভাবে যাচাই করে স্বাক্ষর করার নির্দেশ দেওয়া হয়েছে।

উত্তরপত্রের বান্ডেল তৈরিতে বিষয় ও কোডের মিল নিশ্চিত করা, বহিষ্কৃত পরীক্ষার্থীর রিপোর্ট সঠিকভাবে পাঠানো এবং কোনো পরীক্ষার্থী যেন উত্তরপত্র নিয়ে যেতে না পারে, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে।

আরও পড়ুন: কুবিতে নবীনদের র‍্যাগিংয়ের অভিযোগ সিনিয়রের বিরুদ্ধে, পরীক্ষা স্থগিত

ভুয়া পরীক্ষার্থী প্রতিরোধে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড ছাড়া কাউকে পরীক্ষায় অংশ নিতে না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নকল প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতা নেওয়ার কথাও জানানো হয়েছে। পরীক্ষার পরিবেশ বিঘ্নিত হলে প্রমাণসহ গোপনীয় প্রতিবেদন পাঠাতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। 

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে বলেও জানানো হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, অনিবার্য কারণে পরীক্ষার সময়সূচি পরিবর্তনের ক্ষমতা তাদের সংরক্ষিত রয়েছে।

ইন্টার্নশিপের সুযোগ আকিজ বশির গ্রুপে, আবেদন ১০ সেপ্টেম্বর প…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল বেশি আসায় ফেসবুক লাইভে ‘গালি’, সন্ত্রাসবিরোধী …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুল চলাকালে কোচিং সেন্টার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার নি…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা নার্সিং ছাত্রীসহ নিহত ২, আহত ৩
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডিপিএডে অনুত্তীর্ণদের মানোন্নয়ন পরীক্ষা শুরু ১০ সেপ্টেম্বর,…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৪ জেলায় উপজেলা ম্যানেজার নিয়োগ দেবে ঢাকা আহ্ছানিয়া মিশন, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬