অকৃতকার্যদের নতুন সিলেবাসে পরীক্ষা, ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

২৮ এপ্রিল ২০২৬, ১০:১১ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষাকে কেন্দ্র করে জরুরি নির্দেশনা জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশেষ করে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ ও তৎপূর্ব শিক্ষাবর্ষের অকৃতকার্য (Not Promoted) শিক্ষার্থীদের জন্য নতুন সিলেবাস অনুসরণের বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব শিক্ষার্থীকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নতুন প্রণীত সিলেবাস ও রেগুলেশন অনুযায়ী ইনকোর্স, অ্যাসাইনমেন্টসহ সকল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এছাড়া ইনকোর্স, এ্যাসাইনমেন্ট ও হাজিরা নম্বর অনলাইনে এন্ট্রির সময়সীমা বৃদ্ধি করে আগামী ৭ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: ঢাবির বিশেষ মাইগ্রেশনের ফল ও বিষয় বরাদ্দ প্রকাশ, ৪ নির্দেশনা

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ইনকোর্স, অ্যাসাইনমেন্ট ও হাজিরা নম্বর এন্ট্রি না দিলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নাম পরীক্ষার ফরম পূরণের Probable List-এ অন্তর্ভুক্ত করা হবে না। ফলে তারা ফরম পূরণের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবেও বিবেচনা করতে বলা হয়েছে।

কুমিল্লায় দিনে দুপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে হিলারি ক্লিনটন পুরস্কার পেলেন ড. মুহাম্মদ ইউন…
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ধর্ষণের অভিযোগে রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্…
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ১০ ক্যাটাগরিতে কর্মকর্ত…
  • ১৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তদের পে স্কেলে লাগবে বাড়তি ১৩ হাজার ৩৯২ কোটি টাকা,…
  • ১৬ অক্টোবর ২০২৬