চবির দুই সহকারী প্রক্টরের পদত্যাগ

২৯ মার্চ ২০২৬, ০৬:১৮ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

এক সঙ্গে পদত্যাগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরিয়াল বডির দুই সহকারী প্রক্টর। তারা হলেন, মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বজলুর রহমান এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পারভীন আক্তার। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বরাবর এ পদত্যাগপত্র জমা দেন তারা। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধ্যাপক মো. বজলুর রহমান চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি প্রথমবারের মতো দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে রেজিস্ট্রারের কাছে আবেদন করেন। তবে সে সময় প্রশাসন তা অনুমোদন করেনি। চিঠিতে তিনি বিভাগীয় একাডেমিক ও গবেষণামূলক কাজের অতিরিক্ত চাপের কথা উল্লেখ করেন। পরবর্তীতে একই কারণ দেখিয়ে তিনি চূড়ান্তভাবে পদত্যাগ করেন।

এ বিষয়ে অধ্যাপক বজলুর রহমান বলেন, ‘পহেলা মার্চ থেকে আমি প্রক্টরিয়াল বডির কোনো দায়িত্ব পালন করছি না। বিভাগীয় একাডেমিক ও গবেষণার চাপ বেড়ে যাওয়ায় এই দায়িত্ব চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। সহকর্মীদের সঙ্গে আলোচনা করেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

অন্যদিকে, প্রক্টরিয়াল বডির একমাত্র নারী সদস্য অধ্যাপক ড. পারভীন আক্তার শারীরিক অসুস্থতা, পারিবারিক ব্যস্ততা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। 

এ বিষয়ে চবি রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘তাদের দুজনের পদত্যাগপত্র আমার কাছে এসেছে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি উপাচার্যের কাছে প্রেরণ করা হবে।’

আগের দিন জ্বরের ওষুধ খান, আজ ডাক্তার দেখাতে চেয়েছিলেন—তার আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
উপবৃত্তির আওতায় আসছে ৫৯ শিক্ষাপ্রতিষ্ঠান, দেখুন তালিকা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের ৫ প্রতিনিধি যাচ্ছেন সচিবালয়ে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এগিয়ে গিয়েও জয় অধরাই থাকল বাংলাদেশের
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পারফিউম নয়, ঘামের গন্ধেই প্রেমে পড়বেন নারীরা, নয়া ট্রেন্ড ‘…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনে ঢাবির ‘সিন্ডিকেট’ মানবে না…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬