মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত চবি শিক্ষার্থী

 হাসপাতালে ভর্তি চবি শিক্ষার্থী

হাসপাতালে ভর্তি চবি শিক্ষার্থী © সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় জান্নাতুল বকেয়া (২৪) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার ডান পা ভেঙ্গে গেছে এবং মাথায়ও আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, কক্সবাজার জেলার ঈদগাহ উপজেলার বাসিন্দা জান্নাতুল বকেয়া তার স্বামীসহ কক্সবাজার থেকে পূরবী পরিবহনের একটি বাসে করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে পদুয়া নয়াপাড়া এলাকায় বাসটি থামলে তিনি ওয়াশরুমে যাওয়ার জন্য গাড়ি থেকে নামেন। পরে ওয়াশরুম থেকে ফিরে পুনরায় বাসে উঠার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে স্বজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এতে তার ডান পায়ের গোড়ালির উপরের অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। এ ছাড়া তিনি মাথায়ও আঘাতপ্রাপ্ত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন বলেন, 'ওই নারী ডান পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। এ ছাড়াও তিনি মাথায়ও আঘাত পেয়েছেন। এ দুর্ঘটনার সঙ্গে সম্পৃক্ত মোটরসাইকেল আরোহীকে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।'

ট্যাগ: চবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬