দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনায় ভাগ্নেসহ জাবি শিক্ষার্থী নিখোঁজ, মিলেছে মায়ের মরদেহ

২৫ মার্চ ২০২৬, ১০:৪০ PM
নিখোঁজ জাবি শিক্ষার্থী

নিখোঁজ জাবি শিক্ষার্থী © সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে সংঘটিত বাস দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আহনাফ তাহমিদ খান রাইয়ান ও তাঁর ভাগ্নে এখনো নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় রাইয়ানের মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) আনুমানিক সাড়ে ৫টায় রাজবাড়ীতে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত ওই বাসে রাইয়ানসহ তাঁর মা, বোন ও ভাগ্নে অবস্থান করছিলেন।

এ বিষয়ে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতির খোঁজখবর রাখছি। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাইয়ানের মাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁর বোনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো রাইয়ান ও তাঁর ভাগ্নের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ড. শফিকুল ইসলাম এ ঘটনায় সকলের কাছে দোয়া কামনা করেন।

অন্যদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি এ বিষয়ে রাজবাড়ী জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছেন। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দুইজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, রাইয়ানের সন্ধান এখনো পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের সূত্রেও নিশ্চিত হওয়া গেছে, রাইয়ানের মাকে মৃত অবস্থায় উদ্ধার করা হলেও রাইয়ান ও তাঁর ভাগ্নে এখনো নিখোঁজ রয়েছেন।

টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
শেকৃবির গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950