ঢাবি প্রশাসনের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

২৪ মার্চ ২০২৬, ০৫:২১ PM
ঢাবি প্রশাসনের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতবিনিময়

ঢাবি প্রশাসনের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতবিনিময় © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছে রমনা বিভাগের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। মঙ্গলবার (২৪ মার্চ)  উপাচার্যের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে এ সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, পুলিশের রমনা বিভাগের এডিসি মো. শওকত আলী, রমনা জোনের এডিসি রব্বানী হোসেন, নিউমার্কেট জোনের এসি মো. জাহাঙ্গীর কবির-সহ রমনা, শাহবাগ ও নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং ক্যাম্পাসকে অস্থিতিশীল করার যেকোন অপতৎপরতার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকার উপর গুরুত্বারোপ করা হয়। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। উদ্যানে গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য সেবনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স নীতি’ অবলম্বনের বিষয়ে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেন।

সম্প্রতি ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের ঝটিকা মিছিলের ব্যাপারেও সভায় আলোচনা করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। এ ব্যাপারে ইতোমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।

প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি ন…
  • ০২ নভেম্বর ২০২৬
এনসিপির স্পোর্টস উইংয়ের আত্মপ্রকাশ আজ, দায়িত্বে দুই নাজমুল
  • ০২ নভেম্বর ২০২৬
আন্দোলনের নামে যারা শ্রমিকদের স্বার্থবিরোধী কাজ করছে, তাদের…
  • ০২ নভেম্বর ২০২৬
‎জবি শিক্ষার্থীদের অপ্রাসঙ্গিক আন্দোলন না করার আহবান স্বরাষ…
  • ০২ নভেম্বর ২০২৬
২৭ বছরের বিরতি দিয়ে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্…
  • ০২ নভেম্বর ২০২৬
নিরাপত্তা উদ্বেগে স্কোয়াডে নেই রোনালদো, শঙ্কায় এশিয়ান কাপ
  • ০২ নভেম্বর ২০২৬