শিক্ষার্থীদের বাড়ি ফেরার বাস না দেওয়ায় চবির প্রধান ফটকে তালা

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৫ PM
চবির প্রধান ফটকে তালা

চবির প্রধান ফটকে তালা © টিডিসি ফটো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতায়াতে দূরবর্তী শিক্ষার্থীদের বাস না দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান ফটকে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। এতে সংহতি জানিয়ে অংশগ্রহণ করেছেন সাধারণ শিক্ষার্থীরাও। আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় প্রধান ফটকে এ তালা দেওয়া হয়। বাস না দেওয়া পর্যন্ত তালা খুলবে না বলে জানান তারা।

চাকসুর কার্যনির্বাহী সদস্য সোহানুর রহমানের নেতৃত্ব প্রধান ফটকে তালা দেওয়া হয়। জানতে চাইলে সোহান বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে যাচ্ছে। ক্যাম্পাসের অনেক শিক্ষার্থীর বাসা দেশের বিভিন্ন প্রান্তে। এই নির্বাচনে অংশ নিতে দূরবর্তী শিক্ষার্থীদের বাস দিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুধু ট্রেনের ২টি বগি ভাড়ার জন্য সামান্য টাকা দিচ্ছে। আমরা বাইরে থেকে টাকা ম্যানেজ করে বাস কাউন্টারগুলোতে ঘুরতে ঘুরতে অপারগ হয়ে যখন জানালাম– যত খরচ হয় আমরা সেই টাকা দিয়েই নিয়ে যাব। তবু বিশ্ববিদ্যালয়ের বাস শিক্ষার্থীদের জন্য ব্যবহার করতে দেওয়া হোক। কিন্তু প্রশাসন সেটাও দিচ্ছে না।

তিনি আরও বলেন, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন প্রোগ্রামে বাস যেতে পারে, কারণ সেগুলো শিক্ষকরা চান তাই দেওয়া হয়। এখন এটা শিক্ষার্থীদের চাওয়া তাই এটার কোনো বৈধতা নেই। শিক্ষার্থীদের জন্য বাস না দেওয়া পর্যন্ত মূল ফটক বন্ধ থাকবে।

২০২০-২১ সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী আবরারুল হক বলেন, চাকসু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বারবার যাওয়ার পরও বাস দিচ্ছে না। এমনকি চাকসুর পক্ষ থেকে বলা হয়েছে বাসের যত টাকা খরচ হবে সব তারা দিবে তবুও তারা বাস দিচ্ছে না। এটা স্পষ্ট শিক্ষার্থী বিরোধী অবস্থান। এদিকে এখন বাহিরেও বাস পাওয়া যাচ্ছে না। যেখানে কুবি ও নোবিপ্রবির মতো ছোট বিশ্ববিদ্যালয়গুলো তাদের শিক্ষার্থীদের জন্য বাস দিয়েছে, সেখানে আমাদের সাথে প্রহসন করছে প্রশাসন। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যায় ৬টা ৪০) এই দাবিতে প্রধান ফটক বন্ধ রেখে আন্দোলন করছেন চাকসু প্রতিনিধিসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ শিক্ষার্থী নিয়ে ডোবায় পড়ল বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় শনাক্ত ৮
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে সড়কে দিনে প্রাণ ঝরেছে ১৫ জনের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৭ রানে ৬ উইকেট নিলেন সান্ধু, সেমিফাইনালে পাকিস্তান
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9