ঢাবির পরিসংখ্যান বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

১৫ জানুয়ারি ২০২৬, ০৩:৩১ PM
নবীনবরণ অনুষ্ঠানে পরিসংখ্যান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা

নবীনবরণ অনুষ্ঠানে পরিসংখ্যান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পরিসংখ্যান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ১৪ জানুয়ারি (বুধবার) ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম বক্তব্য দেন। বিভাগের সহকারী অধ্যাপক ড. কাঞ্চন কুমার সেন স্বাগত বক্তব্য দেন।

বক্তারা দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন। তারা বলেন, উন্নত সমাজ বিনির্মাণের লক্ষ্যে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

প্রত্যেক উপজেলাতেই মিলবে চোখের উন্নত চিকিৎসা: স্বাস্থ্য প্র…
  • ১৮ আগস্ট ২০২৬
মধুমতি ব্যাংকে আইটি অডিটর নিয়োগ, আবেদন করুন আজই
  • ১৮ আগস্ট ২০২৬
৫ প্রতিষ্ঠানপ্রধানকে শোকজ ঢাকা বোর্ডের
  • ১৮ আগস্ট ২০২৬
পাওয়ার কথা ৪০ লাখ, পেলেন ২ লাখ—বাকি টাকা কবে পাবেন, তাও জান…
  • ১৮ আগস্ট ২০২৬
পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান 
  • ১৮ আগস্ট ২০২৬
আড়াই শতাধিক অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্…
  • ১৮ আগস্ট ২০২৬