ঢাবি ক্রিমিনোলজি বিভাগে ক্রিমিনাল ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক অ্যানালাইসিস ল্যাব উদ্বোধন

১৫ জানুয়ারি ২০২৬, ০১:৪১ PM , আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬, ০৩:৩১ PM
ফিতা কেটে ক্রিমিনাল ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক অ্যানালাইসিস ল্যাব’ উদ্বোধন করা হচ্ছে

ফিতা কেটে ক্রিমিনাল ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক অ্যানালাইসিস ল্যাব’ উদ্বোধন করা হচ্ছে © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্রিমিনোলজি বিভাগে ‘ক্রিমিনাল ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক অ্যানালাইসিস ল্যাব’ উদ্বোধন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা আজ ১৩ জানুয়ারি (বুধবার) অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ল্যাব উদ্বোধন করেন।

বিভাগীয় চেয়ারপারসন সহযোগী অধ্যাপক শাহারিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও সিআইডির প্রধান মো. ছিবগাত উল্লাহ্ সম্মানিত অতিথি এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী মাহমুদ খালিদ এবং ১১তম ব্যাচের শিক্ষার্থী নিশাত সুবাহ অনুষ্ঠান সঞ্চালন করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে অপরাধের ধরনও বদলাচ্ছে। আধুনিক অপরাধ শনাক্তে এখন উন্নত প্রযুক্তি ও ফরেনসিক জ্ঞানের প্রয়োজন। তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার সমন্বয়ে বিভিন্ন অপরাধ শনাক্তকরণে এই ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

একদিনেই দুই সুখবর পেলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যানেজার পুলিশি হ…
  • ১৭ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের ১৩তম গ্রেড নিয়ে যা বললেন সচিব
  • ১৭ অক্টোবর ২০২৬
শনাক্ত করা যাচ্ছে না পুড়ে যাওয়া ১০ মরদেহ, লাপাত্তা রিসোর্ট …
  • ১৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির সমাবর্তন ৩ ডিসেম্বর
  • ১৭ অক্টোবর ২০২৬
নওগাঁয় গাঁজাসহ আটক ছাত্রদল নেতাকে বহিষ্কার
  • ১৭ অক্টোবর ২০২৬