জামালপুর বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

২০ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ PM
জানাজা পড়ান হাফেজ মো. মামুনর রশিদ

জানাজা পড়ান হাফেজ মো. মামুনর রশিদ © টিডিসি

সন্ত্রাসীদের গুলিতে শহীদ হওয়া আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রজ নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলের সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

জানাজার ইমামতি করেন হাফেজ মো. মামুনর রশিদ। জানাজা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা শরীফ ওসমান হাদির ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান। বক্তারা বলেন, শরিফ ওসমান ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে এক নির্ভীক কণ্ঠস্বর। তাকে হত্যার মাধ্যমে একটি আদর্শকে স্তব্ধ করা যাবে না।

জানাজায় অংশ নেওয়া শিক্ষার্থীরা শরিফ ওসমানের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, দেশপ্রেমিক এই নেতার রক্ত বৃথা যেতে দেওয়া হবে না এবং তার দেখানো পথে আধিপত্যবাদবিরোধী লড়াই অব্যাহত থাকবে।

জানাজা শেষে মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬