শহীদ ওসমান হাদিকে জার্সি উৎসর্গ রাজশাহী ওয়ারিয়র্সের

২০ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ PM
শহীদ শরীফ ওসমান হাদি ও রাজশাহী ওয়ারিয়র্সের লোগো

শহীদ শরীফ ওসমান হাদি ও রাজশাহী ওয়ারিয়র্সের লোগো © সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা শহীদ শরীফ ওসমান হাদির সম্মানে অনন্য এক নজির স্থাপন করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স। হাদির স্মরণে নিজেদের অফিসিয়াল জার্সি উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। শহীদ হাদির আত্মত্যাগ ও অবদানকে সম্মান জানাতেই এই উদ্যোগ বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় দলটির।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আনুষ্ঠানিক কোনো জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হবে না। নির্ধারিত সময়েই রাজশাহী ওয়ারিয়র্স তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে এই স্মরণীয় জার্সিটি প্রকাশ করবে।’

আরও বলা হয়, ‘এই জার্সি উৎসর্গ শহীদ হাদির প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক। তার স্মৃতি ও আদর্শ রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে সবসময় জড়িয়ে থাকবে।’

তবে এখানেই শেষ নয়, নিজেদের জার্সি উন্মোচনে কোনো অনুষ্ঠান না করারও ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এর পরিবর্তে ফেসবুক পেজে জার্সি উন্মোচন করবে বলে জানানো হয়।

ফেসবুকে এক পোস্টে জানানো হয়, ‘ক্ষণজন্মা ওয়ারিয়র্স শহীদ শরিফ ওসমান হাদির নামে জার্সি উৎসর্গ করে, জার্সি উন্মোচন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। তবে ভক্ত সমর্থকদের প্রত্যাশাকে সম্মান জানিয়ে ২১ ডিসেম্বর আমাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসমূহে জার্সিটি আনভেইল করা হবে।’

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬