ওসমান হাদির জানাজার পর সংসদ ভবনে প্রবেশের চেষ্টা

২০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ PM
জাতীয় সংসদ ভবনের পশ্চিম অংশ

জাতীয় সংসদ ভবনের পশ্চিম অংশ © টিডিসি ফটো

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা নামাজের পর সংসদ ভবনে প্রবেশ চেষ্টা করেছে অতিউৎসাহী বেশকিছু মানুষ। আজ শনিবার (২০ ডিসেম্বরে) বিকেল পৌনে ৩টার দিকে হাদির জানাজার নামাজ শেষ হবার পর দৌঁড়ে সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করেন তারা। 

জানাজায় অংশগ্রহণ করতে আসা সংসদ ভবনের পশ্চিম অংশে অবস্থান নেওয়া বেশকয়েকজন শৃঙ্খলা ভেঙে সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বাধা দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বরগুনা থেকে জনাজায় অংশ নিতে আসা মো. জাহিদ বলেন, কিছু অতিউৎসাহী মানুষ সংসদে ঢোকার চেষ্টা করেছেন, যা মোটেও ঠিক নয়।  
সরকারের উচিত ছিল আজকের এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সংসদ ভবনে আরও বেশি আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ দেয়া ও নিরাপত্তা জোরদার করা।

জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে। 

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা সম্পন্ন হয়। দুপুর ২টা ৩৩ মিনিটে অনুষ্ঠিত জানাজায় সারাদেশ থেকে বিভিন্ন শ্রেণি–পেশার হাজারো মানুষের উপস্থিতি হন। জানাজা শেষে দুপুর ৩টার দিকে হাদির মরদেহ বহনকারী গাড়ি ঢাবির কেন্দ্রীয় মসজিদ এলাকায় নিয়ে আসা হয়। 

হাদির জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। এসময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

৫ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
যুবদলের সঙ্গে সংঘর্ষের পর ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতাকে বহিষ…
  • ১২ আগস্ট ২০২৬
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্ব…
  • ১২ আগস্ট ২০২৬
ডুলাহাজারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজড করতে বৈঠক, কমিটি…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে আন্তর্জাতিক শতবার্ষিকী সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধন
  • ১২ আগস্ট ২০২৬