রিকশায় যাওয়ার পথে মৃত্যু হবে, আগেই আশঙ্কা করেছিলেন হাদি

২০ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ PM
শরিফ ওসমান হাদি

শরিফ ওসমান হাদি © টিডিসি সম্পাদিত

রিকশায় খুন হওয়ার আশঙ্কা আগেই জানিয়েছিলেন ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আশঙ্কার কথা জানান তিনি। 

হাদি বলেন, বাংলাদেশের মতো জায়গায় ৫ হাজার টাকায় কন্টাক্ট কিলিং করানো সম্ভব। এই যে আমি রিকশায় ঘুরি, যে কোনো মাদকাসক্তকে টাকা দিলেই তারা আমাকে একটা পোস মেরে চলে যাবে। এই যে আওয়ামী লীগ মিছিলে লোক নামায়, এখানে কি সব আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকে! একজন দুই জন থাকে, সব মানুষকে ৫-১০ হাজার টাকা দিয়ে দুই মিনিটের জন্য মিছিলে নামায়। তারপর যে ধরা খায় তাকে থানায় নিয়ে যায়।

তিনি বলেন, অনেকে প্রশ্ন করেন আমাদের সমাজ, রাজনীতি কবে পরিবর্তন হবে। আপনি যত ভালো কথা বলেন, যত টিভি প্রোগ্রাম করেন-এক পয়সারও লাভ হবে না, যতদিন পর্যন্ত আমাদের আর্থিক সংগতি তৈরি হবে। যতদিন না পর্যন্ত চরম দারিদ্র্য মানুষের মধ্য থেকে দূর হবে, ততদিন পর্যন্ত খুব ভালো রাষ্ট্র পাওয়া সম্ভব নয়। কারণ চরম দারিদ্র্য মানুষকে দুর্নীতিগ্রস্ত এবং অপরাধপ্রবণ হতে উদ্বুদ্ধ করে। 

এর আগে, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় পেছনে থেকে আসা মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তাকে এয়ারঅ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে শরিফ ওসমান হাদি মারা যান। 

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950