চবির ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ

১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন প্রক্রিয়া আজ সোমবার (১৬ ডিসেম্বর) শেষ হচ্ছে। গত ১ ডিসেম্বর থেকে শুরু হয় ভর্তি আবেদন। তবে, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদনের জন্য নির্ধারিত (১ হাজার) ফি ১৭ ডিসেম্বর পর্যন্ত জমা দিতে পারবেন।

এবারের ভর্তি পরীক্ষায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য নির্ধারিত 'পোষ্য' কোটা বাতিল করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটে আবেদনের জন্য ন্যূনতম জিপিএর মান কমানোসহ বিভাগগুলোর আসন কমিয়ে ১০০টি নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার সময়সূচি:

বৈঠকে ভর্তি পরীক্ষার সময় সূচির বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী, ২ জানুয়ারি 'এ' ইউনিটের পরীক্ষার মধ্য শুরু হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম। এছাড়া, ৩ জানুয়ারি 'ডি' ইউনিট, ৯ জানুয়ারি 'সি' ইউনিট ও ১০ জানুয়ারি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া উপ-ইউনিটগুলোর মধ্যে ডি-১ ইউনিটের (শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ) পরীক্ষা হবে ৫ জানুয়ারি, 'বি-১' ইউনিটের ৭ জানুয়ারি ও 'বি-২' ইউনিটের পরীক্ষা হবে ৮ জানুয়ারি।

এবার সব ইউনিটে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতার জিপিএ গত বছরের তুলনায় শূন্য দশমিক ৫ কমানো হয়েছে।‘এ’ ইউনিটে ভর্তি হতে শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক ২০২৫ শিক্ষার্থীদের মাধ্যমিকে জিপিএ ৪ এবং উচ্চমাধ্যমিকে ৩ সহ মোট জিপিএ ৮ দশমিক ০ থাকতে হবে। এবং ২০২৪ সালে উত্তীর্ণ উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য মাধ্যমিকে ৪ এবং উচ্চমাধ্যমিকে ৩.৫০ সহ মোট ৮.৫০ থাকতে হবে [চতুর্থ বিষয়সহ)। 

'বি' ইউনিটে (কলা ও মানবিক অনুষদ) মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আবেদন করার ক্ষেত্রে ন্যূনতম মোট জিপিএ ৭ পয়েন্ট এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ৭ দশমিক ৫০ নির্ধারিত হয়েছে।

'সি' ইউনিটে (ব্যবসায় প্রশাসন অনুষদ) ন্যূনতম মোট জিপিএ নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৫০। 'ডি' ইউনিটে (সমন্বিত ইউনিট) সব বিভাগ থেকে আবেদন করা যাবে, যেখানে মোট জিপিএ নির্ধারণ করা হয়েছে ৭ পয়েন্ট।

চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের বিষয়টি বিবেচনা রেখে এই ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে মাধ্যমিকের ফলাফলের ক্ষেত্রে পূর্বের শর্তই বহাল থাকছে। এছাড়া যেসব বিভাগে শতাধিক আসন ছিল, সেসব বিভাগ সর্বোচ্চ ১০০ আসনে সীমিত করা হয়েছে।

নতুন শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় পোষ্য কোটা পুরোপুরি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ে মোট নয়টি কোটা থাকবে। এগুলো হলো—মুক্তিযোদ্ধা সন্তান, বিদেশি শিক্ষার্থী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, সুবিধাবঞ্চিত গোষ্ঠী, পার্বত্য চট্টগ্রামের বাঙালি শিক্ষার্থী, শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী, বিকেএসপির খেলোয়াড়, পেশাদার খেলোয়াড় ও দলিত শিক্ষার্থী।

উল্লেখ্য, গত বছরের জুলাই আন্দোলনের সময় থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে ভর্তি কমিটি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কোটার সংখ্যা দুই-তৃতীয়াংশ কমিয়ে আনে। এবার নতুন শিক্ষাবর্ষে তা সম্পূর্ণ বাতিলের সিদ্ধান্ত হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন পিএলসিতে ১৩৫ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি…
  • ১৮ জুলাই ২০২৬
থানার ব্যারাক থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
  • ১৮ জুলাই ২০২৬
সিরামিকস কারখানার ইটিপি প্ল্যান্টে নেমে ২ শ্রমিকের মৃত্যু
  • ১৮ জুলাই ২০২৬
মেয়রের চেয়ার নিয়ে সমালোচনার জবাব দিলেন ডা. শাহাদাত হোসেন
  • ১৮ জুলাই ২০২৬
আর্জেন্টিনাকে তাড়া করছে যে ‘অভিশাপ’
  • ১৮ জুলাই ২০২৬
অভ্যুত্থানের প্রাণভোমরা হয়ে উঠেছিল প্রাইভেট ইউনিভার্সিটির শ…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence