‘আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব’

১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ PM
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন চাকসুর নেতারা

ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন চাকসুর নেতারা © টিডিসি

জুলাই গণঅভ্যুত্থানের অগ্রভাগের যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য (স্বতন্ত্র) প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। শুক্রবার (১২ ডিসেম্বর) পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে আয়োজিত এ বিক্ষোভে অংশ নেন চাকসু নেতারা ও শিক্ষার্থীরা। 

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের মুখে স্লোগান দিতে শোনা যায়, ‘আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব’, ‘হাদি ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুঁটিয়ে দাও’ ইত্যাদি।

বিক্ষোভ সমাবেশে চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, স্বৈরাচারী, ফ্যাসিস্ট হাসিনা ও ভারতের ষড়যন্ত্রে আগামী নির্বাচন বানচাল করার জন্যই হাদির ওপর গুলি করা হয়েছে। যারা আমাদের ভাইদের হত্যা করার জন্য বিভিন্ন নীল নকশা করেছে দেশের ছাত্র-জনতা তাদের বিরুদ্ধে আবারও রাজপথে ঝাপিয়ে পড়ব।’

চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক পরিচয়ে হাদীকে চিনি না। পুরো বাংলাদেশের মানুষ চিনে তার আন্দোলন এবং সংগ্রামের জন্য। যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করার চেষ্টা করছেন, তারা সাবধান হয়ে যান। আমরা মনে করি, এই হামলার সঙ্গে প্রশাসনের একটি অংশ জড়িত আছে। অতি দ্রুত সন্ত্রাশীদের গ্রেপ্তার করা না হলে আমরা জনগণকে নিয়ে পুনরায় আন্দোলনে নামব।’

বিক্ষোভ মিছিলে চাকসুর নির্বাচিত অন্যান্য প্রতিনিধিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

‘গ্রেপ্তার হওয়া কিশোররা অপরাধচক্রের মতো, অপ্রতীমের সঙ্গে তা…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সন্তানদের নিরাপত্তা নিয়ে কুবি অধ্যাপকের উদ্বেগ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
বদলির পর বেতন নিয়ে সমস্যায় পড়তে পারেন কারিগরি শিক্ষকরা
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
শ্রেণিকক্ষে আটকে জুনিয়রকে পেটালেন সিনিয়র, র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলিতে শূন্যপদ নিয়ে ‘টেকনিক্যাল’ জটিলতা
  • ২০ সেপ্টেম্বর ২০২৬