ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক সাময়িক বরখাস্ত

০৮ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিম © ফাইল ছবি

শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভায় সভাপতিত্ব করেন।

আজ সোমবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সিন্ডিকেট সভায় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিমের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে ফ্রেমকৃত চার্জ তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান, সহকারী প্রক্টর ড. এনামুল হক সজীব ও অভিযুক্ত ব্যক্তির একজন প্রতিনিধিকে তদন্ত কমিটির সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত)-কে কমিটির সদস্য-সচিব করা হয়েছে। ৩ মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার জন্য তদন্ত কমিটিকে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: দাবি না মানা পর্যন্ত অবস্থানের ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের

ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে সমকামিতার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে কর্তৃপক্ষ অব্যাহতি দিয়েছে। এর আগে নিজ বিভাগ থেকে বিভাগীয় সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়ার সুপারিশ করা হয়েছিল। 

এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেল থেকে এই অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি এ অধ্যাপকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেল থেকে ট্রাইব্যুনাল গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৬ নভেম্বর রাতে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফরিদা বেগম বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেন।

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে …
  • ১৬ জুলাই ২০২৬
জুলাই শহীদদের প্রতি এসপি মাসুদ আলমের শ্রদ্ধা
  • ১৬ জুলাই ২০২৬
আর্জেন্টিনাকে ক্যাসিয়াস—‘তোমরা চতুর্থ তারকা জিততে পারবে না’
  • ১৬ জুলাই ২০২৬
পে স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো
  • ১৬ জুলাই ২০২৬
আর্জেন্টিনার জয়ে মধ্যরাতে ঢাবিতে বহিরাগতদের অনিয়ন্ত্রিত উল্…
  • ১৬ জুলাই ২০২৬
ফাইনালে ওঠার রাতে লামিন ইয়ামালের বাড়িতে ডাকাতির চেষ্টা
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence