ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু কারাগারে, আ.লীগের মিছিলে অর্থায়নের মামলায় গ্রেপ্তার

১৮ নভেম্বর ২০২৫, ০৫:৪৭ PM
ঢাবির ডেপুটি রেজিস্ট্রার ও সাবেক ছাত্রলীগ নেতা মুহাম্মদ লাভলু মোল্লাহ শিশির

ঢাবির ডেপুটি রেজিস্ট্রার ও সাবেক ছাত্রলীগ নেতা মুহাম্মদ লাভলু মোল্লাহ শিশির © সংগৃহীত

কার্যক্রমে নিষিদ্ধে থাকা আওয়ামী লীগের মিছিলে অর্থায়নের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার ও সাবেক ছাত্রলীগ নেতা মুহাম্মদ লাভলু মোল্লাহ শিশিরকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া শুনানি নিয়ে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বেলা পৌনে ১টায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর। এ সময় তিনি বলেন, কিছুদিন আগে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে, যেখানে লাভলু মোল্লাহর বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অর্থ যোগানের প্রমাণ পাওয়া গেছে। আমরা এই মামলায় তাকে গ্রেপ্তার করেছি।

এছাড়া পুলিশ বলছে, সোমবার শেখ হাসিনার রায়ের পর লাভলু তার ফেসবুক প্রোফাইলে শেখ হাসিনার ছবিযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করেন। সেখানে লেখা ছিল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আই ডোন্ট কেয়ার’।

এরপর মধ্যরাতে কিছু শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তার বাসায় যান। লাভলু মোল্লাহর ওই পোস্ট নিয়ে সেখানে ‘উত্তেজনা’ সৃষ্টি হলে রাতে তাকে হেফাজতে নেওয়া হয় বলে পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।

গ্রেপ্তারের পর মঙ্গলবার লাভলু মোল্লাহ শিশিরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই আলামিন।

লাভলু মোল্লাহর পক্ষে তার আইনজীবী জি.এম কাওসার-উল ইসলাম সোহেলসহ কয়েকজন জামিন চেয়ে আবেদন। শুনানি নিয়ে আদালত তার জামিন নামঞ্জুরের আদেশ দেয় বলে প্রসিকিউশনের এসআই জিন্নাত আলী। রিমান্ডের আবেদন না থাকায় তাকে এজলাসে তোলা হয়নি বলে জানিয়েছেন আইনজীবী জি.এম কাওসার-উল ইসলাম সোহেল।

মামলার বিবরণে বলা হয়েছে, গত ৩১ মে ভোর সাড়ে ৬টার শাহবাগের পরীবাগ এলাকায় কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করে। অন্তর্বতীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশে স্লোগান দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনায় ১ জুন শাহবাগ থানায় মামলা করেন এসআই কামাল উদ্দিন মিয়া। লাভলু মোল্লাহ এই মামলার আসামি।

এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950