‘জুলাই আন্দোলনে তরুণদের অংশগ্রহণ দেশের রাজনৈতিক পরিবর্তনে ভূমিকা রেখেছে’

২৯ অক্টোবর ২০২৫, ০৬:৫৭ PM
ঢাবিতে আয়োজিত ইউথ পলিসি ডায়ালগ

ঢাবিতে আয়োজিত ইউথ পলিসি ডায়ালগ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের উদ্যোগে জুলাই চার্টার বাস্তবায়ন বিষয়ে ‘ইউথ পলিসি ডায়ালগ’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে এ আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, জুলাই আন্দোলনে তরুণদের অংশগ্রহণ দেশের রাজনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যেকোনো সংস্কার ও নীতিনির্ধারণী প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত হওয়ার জন্য তিনি তরুণদের প্রতি আহবান জানান।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের পরিচালক মোহাম্মদ আইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার ও সংবিধান বিশেষজ্ঞ ড. সুমিত বিসারিয়া বক্তব্য রাখেন।

আরও পড়ুন: আবেদনেই অযোগ্য, তথ্য গোপন করে ইবির প্রভাষক হচ্ছেন জাবি কর্মকর্তা হাফিজুর

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। ডাকসু, রাকসু, চাকসু এবং জাকসু প্রতিনিধিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী আলোচনায় অংশ নেন।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬