জাবিতে ১৮তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু আগামীকাল

২৭ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ PM
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের সংবাদ সম্মেলনে

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের সংবাদ সম্মেলনে © টিডিসি

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজনে ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিতর্ক কর্মশালা এবং ১৮তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি মির্জা সাকি।

আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক হিসেবে থাকবেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ৫১তম ব্যাচের সুমাইয়া ইসলাম সামিয়া এবং ৫২তম ব্যাচের চারুকলা বিভাগের শিক্ষার্থী প্রণয় সাহা।

'শব্দ হোক প্রতিরোধের পতাকা' স্লোগানকে সামনে রেখে আগামীকাল দুপুর ২টায় শুরু হবে আয়োজনের প্রথম পর্ব নবীনবরণ ও বিতর্ক কর্মশালা। আয়োজনে থাকছে বিতর্ক কর্মশালা, পাবলিক স্পিকিং, শিক্ষক-শিক্ষার্থী বিতর্ক, ক্যারিয়ার উন্নয়ন এবং সাংস্কৃতিক আয়োজন।

কর্মশালার শুরুতে নবীন বিতর্ক কর্মশালায় অতিথি হিসেবে থাকবেন অভিনেত্রী ও উপস্থাপিকা মৌসুমী মৌ, উপস্থাপক ও আইনজীবী মানজুর আল মতিন। এছাড়াও থাকবেন জেইউডিও'র দেশবরেণ্য বিতার্কিক এবং সংগঠকবৃন্দ। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমন্ত্রিত অতিথিরা থাকছেন এই আয়োজনে।

নবীন বরণ ও বিতর্ক কর্মশালা-র আহ্বায়ক হিসেবে থাকবেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫২তম ব্যাচের নাজমুল ওয়ারাত তালহা এবং একই ব্যাচের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শফিকুল ইসলাম।

এছাড়াও পুরো আয়োজনে নেতৃত্ব দিবেন সংগঠনটির সভাপতি মির্জা সাকি এবং সাধারণ সম্পাদক ফারিম আহসান।

সংবাদ সম্মেলনে জেইউডিওর সভাপতি মির্জা সাকি বলেন, এবারের বিতর্ক প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আগামীকাল শুরু হচ্ছে।আয়োজনের ২য় পর্বে রয়েছে ১৮ তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৫। যেখানে বিশ্ববিদ্যালয়ের ৩৭ টি বিভাগই প্রতিনিধিত্ব করবে গত বছরগুলোর ন্যায়। ১৪ নভেম্বর বাংলা এশিয়ান সংসদীয় বিতর্ক, ১৫ নভেম্বর ইংরেজি ব্রিটিশ সংসদীয় বিতর্ক এবং ১৬ নভেম্বর সেলিম আল দ্বীন মুক্তমঞ্চে সমাপনী অনুষ্ঠান আয়োজিত হবে।

খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
​ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
  • ১৪ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার সার্কিট ও পরিত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950