রাকসুতে পরাজিতদের মিলনমেলা, সম্প্রীতির ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৯ অক্টোবর ২০২৫, ০১:৫৫ AM
রাকসুতে পরাজিতদের মিলনমেলা

রাকসুতে পরাজিতদের মিলনমেলা © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে পরাজিতরা আয়োজন করেছেন মিলনমেলা। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এ আয়োজন করেন। এসময় তারা বিভিন্ন খেলা, গান বাজনাসহ বেশ কিছুর আয়োজন রাখেন।

এ সময় রাকসুতে ছাত্রদল সমর্থিত পরাজিত ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেন, আমরা এখানে এক হয়েছি একটি উদ্দেশ্য নিয়ে, যাতে আমাদের ক্যাম্পাস সুন্দর, নিরাপদ, সহাদ্যপূর্ণ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে পারি একসাথে । 

যেহেতু আমাদের এই আয়োজন সকল পরাজিত প্রার্থীদের নিয়ে আমরা এ আয়োজন করেছি। পরাজিত হলেও আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডার। যারা বিজয়ী হয়েছেন তারা যেন আগামী এক বছর তাদের ইশতেহারগুলো সঠিকভাবে বাস্তবায়ন করে সেগুলো জবাবদিহিতা ও তদারকি করার দায়িত্ব আমাদের। 

আরও পড়ুন: বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ, ১৪ ভারতীয় জেলে ও ট্রলার আটক

তিনি আরও বলেন, আমি আমার বিজয় ভিপি প্রার্থীকে বলতে চাই, মুস্তাকুর রহমান জাহিদ ভাই বলেছিলেন আমরা যেই জয়ী হই সকলে মিলে একসাথে কাজ করব। তিনি যেন তার কথা রাখেন। আমরা সকলে একসাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে সুন্দর করে গড়তে চাই। 

এসময় পরাজিত স্বতন্ত্র এজিএস পদপ্রার্থী শাহ পরান বলেন, কিছু মানুষ ছড়িয়েছে যে আমরা হেরে গিয়ে কান্নাকাটি করতেছি।  ওই কান্নার স্বরটা দেখানোর জন্যই আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজনটা মূলত সবাই যেন একত্রিত হতে পারে তার জন্য। আমরা আয়োজনের মধ্যে খেলাধুলা খাওয়া-দাওয়ার গান বাজনা করবো। 

এসময় সেখানে উপস্থিত ছিলেন ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর, স্বতন্ত্র এজিএস প্রার্থী শাহ পরানসহ কেন্দ্র ও বিভিন্ন হলের পরাজিত প্রার্থীরা।

আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা, রহস্য ঘিরে প্রশ্ন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
হলি ফ্যামিলি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আদালত থেকে স্বস্তির খবর পেলেন ইমরান খান
  • ০১ সেপ্টেম্বর ২০২৬