ভোট দিতে ক্যাম্পাসে আসতে শুরু করেছেন চবি শিক্ষার্থীরা

১৫ অক্টোবর ২০২৫, ০৮:৫৬ AM , আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ০৯:১০ AM
ভোট দিতে ক্যাম্পাসে আসতে শুরু করেছেন চবি শিক্ষার্থীরা

ভোট দিতে ক্যাম্পাসে আসতে শুরু করেছেন চবি শিক্ষার্থীরা © টিডিসি ফটো

দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হতে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে ভোট দিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করতে শুরু করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ থেকে ১২ হাজার শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে থেকে প্রতিদিন যাতায়াত করেন। এদের মধ্যেই অনেকে সকাল সকাল ক্যাম্পাসে পৌঁছে গেছেন ভোট দিতে। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে মাইকিং করে শিক্ষার্থীদের বৈধ আইডি কার্ড সঙ্গে রাখার অনুরোধ জানানো হচ্ছে, যাতে কোনো বহিরাগত ব্যক্তি ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে।

সকাল ৮টা ২০ মিনিটে দিনের প্রথম শাটল ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছায়। ট্রেন থেকে নেমে যাত্রীরা সরাসরি ভোটকেন্দ্রের দিকে রওনা দেন। আজ তাদের কারও ক্লাস বা পরীক্ষা নেই। সবার একটাই লক্ষ্য, চাকসু নির্বাচনে ভোট দেওয়া।

বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। শিক্ষার্থীরা ভোট দেবেন বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপিত ভোটকেন্দ্রে। সকাল ৭টা ২০ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছাড়ে শাটল ট্রেনের প্রথম ফেরা, যা সকাল ৮টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ে পৌঁছায়। এরপর শিক্ষার্থীরা অনুষদভবনগুলোর দিকে রওনা দেন ভোট দিতে।

চলমান নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন, যার মধ্যে ছাত্রী ১১ হাজার ১৫৬ জন। চাকসু ও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৯০৮ জন প্রার্থী। কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে লড়ছেন ৪১৫ জন এবং ১৪টি হল ও ১টি হোস্টেলের ২৪টি পদে প্রার্থী হয়েছেন ৪৯৩ জন।

কেন্দ্রীয় সংসদে সহসভাপতি (ভিপি) পদে ২৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দীর্ঘ তিন যুগ পর অনুষ্ঠিত এই নির্বাচনে উচ্ছ্বাস, প্রত্যাশা আর ঐতিহাসিক অংশগ্রহণে মুখর হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস।

ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে
  • ১৫ জুলাই ২০২৬
নাহিদদের অনুষ্ঠান ঘিরে বিদ্যুৎ বিভ্রাট, অনাকাঙ্ক্ষিত কারিগর…
  • ১৫ জুলাই ২০২৬
‘টেকাথন ন্যাশনালস ২০২৬’ প্রতিযোগিতায় সাউথইস্ট বিশ্ববিদ্যালয়…
  • ১৫ জুলাই ২০২৬
বর্ডার গার্ড বাংলাদেশে বেসামরিক ১৭৪ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি,…
  • ১৫ জুলাই ২০২৬
মেসির জার্সি নম্বরেই কি লুকিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ই…
  • ১৫ জুলাই ২০২৬
মাধ্যমিকের গণ্ডি পেরোতে না পারা বাবাই ছিলেন অনুপ্রেরণা, বুট…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence