চাকসু নির্বাচন

প্রার্থীকে হেনস্তা করতে ফেইক আইডি খুলে অপপ্রচারের অভিযোগ

১৫ অক্টোবর ২০২৫, ০১:০৫ AM , আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ০১:০৭ AM
সালমান ফারসি সাকিব

সালমান ফারসি সাকিব © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (চাকসু) প্রার্থীকে হেনস্তা করতে ফেইক আইডি খুলে অপপ্রচারের অভিযোগ উঠেছে। প্রার্থীর নাম সালমান ফারসি সাকিব। তিনি সম্প্রীতির শিক্ষার্থী ঐক্যের কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী।

১৪ অক্টোবর রাতে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ফেইক আইডি খুলে সালমানের বিরুদ্ধে নারী হেনস্তার অভিযোগ আনা হয়। নওশিন নামের একটি ফেইক আইডির নারী নিজেকে এরাবিক ডিপার্টমেন্টের শিক্ষার্থী দাবি করেন। কিন্তু এরাবিক ডিপার্টমেন্টে ওই নামে কোন শিক্ষার্থী নেই বলে নিশ্চিত করেন ব্যাচের সিআর।

জানা যায়, ওই আইডি থেকে কিছুদিন পূর্বে সালমান কে মেসেজ দিয়ে বিভিন্ন বিষয় জানতে চাওয়া হয়। সালমান স্বাভাবিকভাবেই মেসেজের জবাব দেন। কিন্তু আইডির মেসেজ ডিলিট করে শুধুই সালমানের মেসেজ প্রকাশ করে অভিযোগ করা হয় সালমান বারবার তাকে মেসেজ দিয়ে বিরক্ত করেছে। অভিযোগ কে ভিত্তিহীন উল্লেখ করে সাথে সাথে সকল মেসেজের প্রমাণ দেয় ভুক্তভোগী সালমান। প্রমানের পরেই ওই ফেইক আইডি থেকে অভিযোগের পোস্ট ডিলিট করে দেওয়া হয়। কিন্তু এই পোস্টের সূত্র ধরে বিভিন্ন গণমাধ্যম চাকসু প্রার্থীর বিরুদ্ধে নারী হেনস্তার অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করে। 

এ ব্যাপারে ভুক্তভোগী সালমান ফারসি সাকিব বলেন, চাকসু নির্বাচনের ঠিক আগের রাতে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। আমি মেয়েটিকে ঠিকভাবে চিনিও না। প্রথমে তিনিই আমাকে মেসেজ দিয়ে বিভিন্ন বিষয় জানতে চান। আমি স্বাভাবিকভাবেই উত্তর দিয়েছিলাম।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬