শুধু এসি লাগানো নয়, ডাকসু ভবনের পরিত্যক্ত ছাদটাও সাজাবো: সর্বমিত্র চাকমা

০৮ অক্টোবর ২০২৫, ০২:০৯ PM , আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০২:২৪ PM
সর্ব মিত্র চাকমা ও ঢাবির লোগো

সর্ব মিত্র চাকমা ও ঢাবির লোগো © টিডিসি সম্পাদিত

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সংস্কার ও এসি লাগানো নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, নিয়ম না মেনে ডাকসু নেতাদের জন্য এসির বরাদ্দ অনুমোদন হয়েছে। এ বিষয়ে জবাব দিয়ে মুখ খুলেছেন শিবিরের প্যানেল থেকে নির্বাচিত ডাকসু সদস্য সর্ব মিত্র চাকমা।

তিনি বলেছেন, শুধু এসি নয়- আমাদের ডাকসু ভবনের পরিত্যক্ত বিশাল খোলা ছাদটাও চমৎকারভাবে সাজাবো তিনটা থিমে।

বুধবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: দেশে প্রথমবারের মতো এআই ভিত্তিক প্রতিযোগিতা ঢাবিতে, থাকছে লাখ টাকা পুরস্কার ও বিদেশ ভ্রমণ

সর্ব মিত্র চাকমা ফেসবুকে লেখেন, শুধু এসি নয়, আমাদের ডাকসু ভবনের পরিত্যক্ত বিশাল খোলা ছাদটা চমৎকারভাবে সাজাবো তিনটা থিমে, ডাকসুকে আরো আধুনিক করবো, যাতে শিক্ষার্থীদের প্রতিটা সেকেন্ড ডাকসুতে যাতায়াত থাকে, ডাকসুর সাথে শিক্ষার্থীদের সেতুবন্ধনটা আরো দৃঢ় হয়।

তিনি আরও বলেন, ডাকসু হবে শিক্ষার্থীদের মিলনমেলা। একটা কলম হারালেও যেন ডাকসুতে এসে বলে, ‘ভাই, আমার কলম হারিয়েছে!’

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সেমিনারে এআইয়ের ‘হ্যালুসিনেশন’ ও…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টিনার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন স্কালোনি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজের মসজিদ থেকে আটকদের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রম…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
জিএসটি গুচ্ছে আরেকটি ইউনিট বাড়ল, কারা অংশ নেবেন সেখানে?
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
এনটিআরসিএর প্রতিস্থাপন করা ১৯৫ পদ নিয়ে যে পরিকল্পনা মাউশির
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, মামলা নিতে দুই থানার গড়িম…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬