ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তার ছেলে আর নেই

০৪ অক্টোবর ২০২৫, ১০:২৩ AM , আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ১১:১৩ AM
ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন

ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের ছেলে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (৪ অক্টোবর) রাজধানীর এক বেসরকারি হাসপাতালে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন। সকাল ১০টার দিকে তিনি বলেন, অধ্যাপক জসীম উদ্দিন স্যারের ছেলে আজ হাসপাতালে আইসিইউতে মৃত্যুবরণ করেছে। আমরা তার জানাজা নামাজ পড়তে গিয়াসউদ্দিন আবাসিক এলাকার মসজিদে এসেছি। এরপর মরদেহ গ্রামে পাঠানো হবে।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২ নামক ফেসবুক গ্রুপে ইমামুল হাসান নামে এক শিক্ষার্থী বিষয়টি জানিয়ে পোস্ট করেন। তিনি লেখেন, প্রধান নির্বাচন কমিশনার জসিম উদ্দিন স্যারের ছেলে গত একমাস আইসিইউতে ভর্তি ছিলেন। আজ সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল ১০টায় গিয়াসউদ্দিন আবাসিক এলাকা মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

কাগজহীন পরীক্ষার যুগে রাবি, চালু হলো ‘পেপারলেস এক্সাম সিস্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামান অন্যায়ের প্রতিবাদ করে ভুক্তভোগীর হৃদয়ে…
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
৬ বিভাগের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
  • ০৪ অক্টোবর ২০২৬
পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব, ভবনের ছাদ থেকে ফেলে ছাত্রলীগ নেতা…
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপি নেতা ও তার স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৪ অক্টোবর ২০২৬