ঢাবি ছাত্রীকে কক্ষে আটকে নির্যাতন, হোস্টেল পরিচালক গ্রেপ্তার

০৮ অক্টোবর ২০২৫, ০৭:৫০ AM
ঢাবি ছাত্রীকে কক্ষে আটকে নির্যাতন

ঢাবি ছাত্রীকে কক্ষে আটকে নির্যাতন © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং কক্ষে আটকে রাখার অভিযোগে রাজধানীর স্বপ্ননিবাস হোস্টেলের পরিচালক রাজিয়া বেগমকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০টায় তেজগাঁও কলেজের পাশে অবস্থিত স্বপ্ননিবাস হোস্টেলে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর সাথে তার একজন গেস্ট সঙ্গে দেখা করতে গেলে হোস্টেল পরিচালক রাজিয়া বেগম অতিরিক্ত এক হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তাকে মারধর করেন এবং কক্ষে আটকে রাখেন। এতে ভুক্তভোগী ছাত্রী অচেতন হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিতে চাইলে সেখানেও বাধা দেন হোস্টেল পরিচালক।

ঘটনার খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের ভিপি, সূর্যসেন হলের ভিপি, হাজী মুহাম্মদ মুহসিন হলের সমাজসেবা সম্পাদকসহ কয়েকজন শিক্ষার্থী শেরেবাংলা থানার ওসিকে ঘটনাটি জানালে পুলিশ পরিচালককে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরেবাংলা থানার ডিউটি অফিসার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘গতকাল রাতে খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে রাজিয়া বেগমকে আটক করে থানায় আনে। ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করেছেন, তাকে মারধর ও হেনস্তা করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তে কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলনে চাকরিপ্রা…
  • ১০ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিল, ফেরাতে বিবৃতি রাকসু হল…
  • ১০ অক্টোবর ২০২৬
আগামী বছরের রোজা ও ঈদের সম্ভাব্য সময় জানাল মধ্যপ্রাচ্যের এক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রদলের কমিটি নিয়ে কোনো সংবাদ নেই: রিজভী
  • ১০ অক্টোবর ২০২৬
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ৬ নভেম্…
  • ১০ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসের ভেরিফিকেশনে বাদ সেই ছয়জনের প্রশ্ন—‘আমাদের অপর…
  • ১০ অক্টোবর ২০২৬